অপরাধ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনকে গ্রেপ্তার দেখালেন আদালত

স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের গ্রেপ্তার দেখানোর সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আলতাফ হোসেনের গ্রেপ্তার দেখানোর সময় পুলিশ সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

তিন মামলার শুনানি শেষে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার দেখালেন আদালত।

রোববার (১১ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালতে হয় মামলাগুলোর শুনানি।

এদিন অসুস্থ থাকায় আলতাফ হোসেনকে শুনানিতে ভার্চুয়ালি কারাগার থেকে উপস্থিত দেখানো হয়। এর আগে গত ৭ ফেব্রুয়ারি তার গ্রেপ্তার ও জামিন চেয়ে আবেদন করা হয়। এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত শুনানির জন্য ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

গত বছরের ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আলতাফ হোসেনের বিরুদ্ধে রমনা মডেল থানায় চারটি মামলা হয়। এ ঘটনায় ৫ নভেম্বর ভোরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। ওইদিন তাকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে নাশকতা ও ভাঙচুরের মামলায় আদালতে তোলা হয়।

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আলতাফ হোসেনকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার উপপরিদর্শক আবু আনছার। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৯ নভেম্বর এ মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত আলতাফ হোসেনের জামিন নামঞ্জুর করেন। জানা গেছে, বর্তমানে এ মামলাটিতে জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করা হয়েছে।

বিষয়:আলতাফ হোসেন চৌধুরী সাবেক স্বাস্থ্যমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…