মোহাম্মদ নাসিমের মতো সংগ্রামী জীবনের কখনও মৃত্যু হবে না: আবদুর রহমান
আবদুর রহমানের সাক্ষাৎকারে মোহাম্মদ নাসিমের সংগ্রামী জীবন ও রাজনৈতিক অবদান আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে এক প্রতিক্রিয়ায় দলটি সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেছেন: মোহাম্মদ নাসিমের মত সংগ্রামী জীবনের কখনও মৃত্যু হবে না। এদেশের মানুষ সারা জীবনই তাকে মনে রাখবে এবং তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। শনিবার মোহাম্মদ নাসিমের মৃত্যুতে রাজধানীর পরীবাগের নিজ বাসায় দেওয়া এ প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। আবেগ আপ্লুত কণ্ঠে আবদুর রহমান বলেন: জীবন অবসান হয়ে গেল মোহাম্মদ নাসিমের। যার মৃত্যুতে আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি, কিছু বলবার ভাষা আমার নেই। এমন সংবাদে ভাষা হারিয়ে ফেলেছি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






