চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের বিশেষ উচ্ছেদ অভিযান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, অপরাধ
A A

রাজধানীর ফুটপাত দখলমুক্ত করে নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে মাঠে নেমেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আজ বুধবার (১ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতে চলছে অবৈধ দখল উচ্ছেদ অভিযান।

সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাটের অতিরিক্ত বর্ধিতাংশ অপসারণ করা হচ্ছে এই অভিযানে। টানা পাঁচ দিনব্যাপী এই বিশেষ অভিযান চলবে রাজধানীর বিভিন্ন ব্যস্ত এলাকায়। অভিযান চলাকালে বহু অস্থায়ী দোকান ও ঝুপড়ি ঘর ভেঙে ফেলা হয়।

এদিন সকাল ১০টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে একযোগে এই অভিযান শুরু হয়। এর অংশ হিসেবে মগবাজার মোড় থেকে বাংলামোটর পর্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ।

তিনি জানান, জনদুর্ভোগ কমানো এবং পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান, রেস্টুরেন্ট ও বিভিন্ন ওয়ার্কশপের বর্ধিতাংশ উচ্ছেদ করা হচ্ছে।

অভিযান চলাকালে দেখা যায়, মগবাজার থেকে বাংলামোটর পর্যন্ত ফুটপাত দখল করে থাকা দোকানের অংশ, সড়কে রাখা মোটরসাইকেল এবং অবৈধভাবে বসানো দোকানপাট সরিয়ে দেওয়া হচ্ছে।

রাজধানীর ফার্মগেট ও ইন্দিরা রোড এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল।

Reneta

ম্যাজিস্ট্রেট বলেন, ‘ব্যবসায়ীদের জীবিকা বিবেচনায় রেখে তাদের সরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে কেউ আবারও ফুটপাত দখল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আজকের অভিযানে যারা ফুটপাতে দোকান চালাচ্ছিল তাদের বুঝিয়ে বলা হয়েছে, আপনারা এখান থেকে চলে যান। ভবিষ্যতে এই অভিযান চলমান থাকবে। দ্বিতীয়বার কেউ যদি এখানে দোকান বসায়, আমরা জরিমানা করবো ও মালামাল জব্দ করবো।’

তিনি উল্লেখ করেন, যারা অতিরিক্ত জায়গা ব্যবহার করেছেন, তাদের এক্সটেনশন উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি আবার এক্সটেনশন করে, সেক্ষেত্রে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হবে।

ফার্মগেট মোড়ে এবং আশেপাশের ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারীদের উচ্ছেদ করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেভাগেই অনেক দোকানি সরে পড়েন। এসময় কয়েকজনকে তাৎক্ষণিকভাবে আর্থিক জরিমানাও করা হয়েছে। তবে পুলিশ চলে যাওয়ার পর তেজগাঁও কলেজ সংলগ্ন কিছু অবৈধ দোকানিরা আবার দোকান চালু করেন।

ডিএমপি কর্মকর্তারা বলছেন, ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। তবে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, জীবিকার তাগিদেই তারা ফুটপাতে বসেছিলেন। তারা সরকারের কাছে বিকল্প পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

ডিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আরিফা জাহান প্রীতি জানান, রাজধানীর আটটি বিভাগজুড়ে এ অভিযান পরিচালিত হবে। বিশেষ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ট্রাফিক কর্মকর্তারা যৌথভাবে অভিযান চালাবেন।

তিনি বলেন, রাজধানীর আটটি বিভাগে বিশেষ এ অভিযান চলবে। প্রথম দিন বুধবার বিশেষ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ট্রাফিক কর্মকর্তারা যৌথভাবে অন্তত ৫০টি স্থানে অভিযান পরিচালনা করবেন, যাতে ঢাকার ফুটপাতগুলো পথচারীবান্ধব হয়। নিয়ম ভঙ্গকারীদের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হবে এবং ফুটপাত ও সড়কে রাখা পণ্য জব্দ করা হবে।

২৩ মার্চ জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় অনেক ব্যবসাপ্রতিষ্ঠান এখনো ফুটপাত ও সড়ক দখল করে আছে। এর মধ্যে রয়েছে রেস্তোরাঁ, শোরুম, ওয়ার্কশপ ও ভাসমান দোকান—যারা ফুটপাত ও সড়কে পণ্য, গ্রিল, চুলা, চেয়ার ও অস্থায়ী কাঠামো বসিয়ে রাখছে।

এ ধরনের দখলের কারণে পথচারীরা ফুটপাত ছেড়ে সড়কে চলতে বাধ্য হন, এতে জনভোগান্তি বাড়ে এবং যানজট সৃষ্টি হয়।

নগরবাসীর চলাচল সহজ করতে সব ব্যবসাপ্রতিষ্ঠানকে ফুটপাত ও সড়কে রাখা যেকোনো সামগ্রী দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উচ্ছেদ অভিযানডিএমপির ট্রাফিক বিভাগফার্মগেটবিশেষ অভিযানমগবাজাররাজধানীর আটটি বিভাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

কয়েক সেন্টিমিটারের ব্যবধান, বড় আক্ষেপ সেনেসির

জুলাই ২৪, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬

নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ হওয়ায় সিরাজগঞ্জে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জুলাই ২৪, ২০২৬

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT