বাংলাদেশ

‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে’

দলটি পুরস্কার গ্রহণ করছে, বিজয়ীদের মধ্যে নারী ও পুরুষ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী দল পুরস্কার গ্রহণ করছে, পুরস্কার হিসেবে ৫০০ ডলার প্রদান করা হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে উল্লেখ করে মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেছেন, জলবায়ু সমস্যা সমাধানের কাজ অনেক। তবে আমরা সকলে একসাথে কাজ করলে এর সমাধান করা সম্ভব। সবাইকে একসাথে কাজ করতে হবে।

রোববার ১৮ জুন মার্কিন দূতাবাস ঢাকা থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির মিলনায়তনে জলবায়ু সমস্যা মোকাবেলায় তরুণদের উদ্যোগ নিয়ে ইউএস এআইডির আয়োজিত ‘সেইভ মাদার ন্যাচার, সেইভ আস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বিশেষ অথিতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, সমস্যা মোকাবেলায় আমরা তরুণ নেতাদের সাথে নিয়ে কাজ করছি। তাদের একত্রিত করছি। কারণ তরুণ নেতারা শুধুমাত্র ভবিষৎ বাংলাদেশের নেতা নয়, তারা বর্তমানেও তাদের স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়গুলোকে নেতৃত্ব দিচ্ছে।

প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সম্মেলনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানের শুরুতে জলবায়ু নিয়ে কাজ করা ১৫টি তরুণ দল কীভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করা যায় সে বিষয় নিজেদের উপস্থাপন তুলে ধরেন। সেই উপস্থাপনের ওপর ভিত্তি করে তিনটি দলকে বিজয়ী করেন বিচারকরা।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরি। এছাড়াও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য তানভীর হাসানসহ পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয়:জলবায়ু পরিবর্তন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…