চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনসার-ভিডিপির হাত ধরেই প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৬ পূর্বাহ্ণ ২০, মে ২০২৬
বাংলাদেশ
A A

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দেশপ্রেম, সাহস ও নিষ্ঠার মাধ্যমে দেশের প্রতিটি গ্রামকে আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (২০ মে) বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী জানান, বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনে বাহিনীর ৬০ লাখ সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও তাদের এই অবদান দেশের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের যেকোনো সংকট ও গুরুত্বপূর্ণ জাতীয় প্রয়োজনে আনসার ও ভিডিপির সদস্যরা দায়িত্বশীল ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে বাহিনীটি প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বর্তমান সরকার কাজ করছে। এই যাত্রায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছেন সরকারপ্রধান।

বাণীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উক্তি  ‘আমাদের হাত কোটি হাতিয়ার, অঙ্গীকার আমাদের দেশ গড়বার’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে বাহিনীটির একটি শক্তিশালী যোগাযোগব্যবস্থা রয়েছে। গ্রাম ও শহরে নিরাপদ সমাজ গঠন, সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে আনসার-ভিডিপি কার্যকর ভূমিকা পালন করছে।

পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ, খাল খনন, বন্যা প্রতিরোধ, খাদ্য নিরাপত্তা ও দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনের মতো কার্যক্রমেও আনসার ও ভিডিপির ভূমিকা আরও বাড়ানো সম্ভব বলে মত দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সারা দেশে বিস্তৃত বাহিনীর স্বেচ্ছাসেবী নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এসব উদ্যোগ বাস্তবায়নে বড় ধরনের সাফল্য অর্জন করা যেতে পারে।

Reneta

তিনি আরও বলেন, শিল্পকারখানা, হাসপাতাল, আর্থিক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে বর্তমানে ৫২ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য নিরলসভাবে কাজ করছেন।

তারুণ্যকে দেশের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুবসমাজকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আনসার ও ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রম প্রশংসনীয়। কর্মসংস্থান ও স্বনির্ভরতা তৈরির মাধ্যমে উৎপাদনমুখী রাষ্ট্র ও সমাজ গঠনে বাহিনীটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সবশেষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশ গড়ার পবিত্র দায়িত্ব পালনে বাহিনীর সাহসী ও কার্যকর ভূমিকার ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসারপ্রধানমন্ত্রীভিডিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ও ঐক্য নষ্টে দেশে-বিদেশে তৎপরতা হয়েছে: প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

যত বাধাই আসুক পিঠ চাপড়াচাপড়ির সুযোগ আর আসবে না: অর্থমন্ত্রী

জুন ১০, ২০২৬

মারা গেছেন প্রখ্যাত পরিচালক ভারতীরাজা

জুন ১০, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাবে সন্তুষ্ট নয় সরকার, আসছে দ্রুত সিদ্ধান্ত

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রীর কাছে হাম চিকিৎসায় জরুরি সরঞ্জাম হস্তান্তর

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT