চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাক অ্যালিস্টারকে ট্যাকলের জেরে টার্কোস্কিকে হুমকি, এভারটনের বিবৃতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

মার্সিসাইড ডার্বিতে লিভারপুলের কাছে হেরেছে এভারটন। ম্যাচে লিভারপুল মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে ট্যাকল করে সমর্থকদের তোপের মুখে পড়েছেন এভারটন মিডফিল্ডার জেমস টার্কোস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ও পরিবারকে হুমকি দেয়ার পর বিবৃতি দিয়েছে এভারটন।

সপ্তাহের মাঝামাঝিতে অ্যানফিল্ডে লিভারপুলের কাছে হারের ম্যাচে প্রথমদিকে ম্যাক অ্যালিস্টারকে বেশ চ্যালেঞ্জ জানান টার্কোস্কি। এটিকে পিজিএমওএল স্বীকার করে আসছিল বড় ঘটনা। অলরেডদের কোচ আর্নে স্লটও স্বীকার করেন যে, তার মিডফিল্ডার গুরুতর আহত হতে পারতেন।

শুক্রবার এভারটন বিবৃতিতে জানিয়েছে, ‘এভারটন ফুটবল ক্লাব সামাজিক যোগাযোগ মাধ্যমে জেমস টার্কোস্কি এবং তার পরিবারের প্রতি হুমকি সম্পর্কে সচেতন। এধরনের আচরণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং ফুটবল বা সমাজে এর কোনো স্থান নেই।’

‘ক্লাব জেমস এবং তার স্ত্রী সামান্থার সাথে যোগাযোগ রাখছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করতে ও যেকোনো সম্ভাব্য তদন্তে পুলিশকে সহায়তা করতে প্রস্তুত। এভারটন খেলোয়াড়, কর্মী বা তাদের পরিবারের উপর আসা যেকোনো ধরনের অনলাইন বা অফলাইন ভীতি প্রদর্শন, হুমকি বা অপব্যবহারের তীব্র নিন্দা জানায়।’

জেমস টার্কোস্কির স্ত্রী সামান্থা লিখেছেন, ‘মানুষ ভুলে যায় যে, সে কেবল একজন ফুটবলারই নয়, একজন স্বামী, একজন বাবা, একজন ভাই, একজন বন্ধু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার দুই সন্তানের বাবা। ফুটবল দ্রুত গতিতে চলে, আর ট্যাকলগুলো এক মুহুর্তের সিদ্ধান্তে নেয়া হয়ে যায়।’

‘কোনো খেলোয়াড়ই কাউকে আহত করার জন্য মাঠে নামে না, আর আপনি কি মনে করেন এমন হওয়ার পর কোনো খেলোয়াড়ের ভালো লাগবে? কিন্তু কথা, বার্তা, হুমকি? এটা ইচ্ছাকৃত। এটা আপনাদের উপর নির্ভর করে।’

Reneta

টার্কোস্কিও ম্যাক অ্যালিস্টারের কাছে ক্ষমা চেয়েছেন, ‘আমি তার সাথে কথা বলেছিলাম এবং বুঝতে পেরেছিলাম এটা ভালো হয়নি। যখন আমাদের মাঝে বলটা ছিল, ভেবেছিলাম ট্যাকল হওয়ার সম্ভাবনা সমান। সুতরাং আমি ক্ষমা চাইলে সে বলে ঠিক আছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এভারটনটারকোস্কিমাসিসাইড ডার্বিম্যাক অ্যালিস্টারলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রী ও কট্টর ইসলামপন্থী অভিবাসীদের নাগরিকত্ব বাতিলের প্রস্তাব

এপ্রিল ২২, ২০২৬

আলাভেসকে হারিয়ে বার্সার সাথে পয়েন্ট কমিয়েছে রিয়াল

এপ্রিল ২২, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম, সরবরাহে শঙ্কা

এপ্রিল ২২, ২০২৬

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু

এপ্রিল ২২, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT