বিনোদন

মিস ইউনিভার্সে মাহির বিদায় হলেও ফ্যান ভোটিংয়ে জয় বাংলাদেশের!

মিস ইউনিভার্সে মাহির বিদায় হলেও ফ্যান ভোটিংয়ে জয় বাংলাদেশের!

৭৫ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক এই সুন্দরী প্রতিযোগিতায় শেষ হয়েছে তার এবারের যাত্রা। তবে প্রতিযোগিতার ফ্যান ভোটিংয়ে দুটি বিভাগে জয় পেয়েছে বাংলাদেশ। সুইমস্যুট ও ইভিনিং গাউন বিভাগে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছে দেশটি। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

সম্প্রতি মিস ইউনিভার্স বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশিত এক বার্তায় ফ্যান ভোটিংয়ে বাংলাদেশের এই সাফল্যের কথা জানানো হয়।

বার্তায় বলা হয়, এই অর্জন বাংলাদেশের প্রতিটি মানুষের। যারা ভোট দিয়েছেন, সমর্থন জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে দিয়েছেন, উৎসাহ জুগিয়েছেন এবং পুরো যাত্রায় বাংলাদেশের পাশে থেকেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টার ফল এই সাফল্য। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

মিস ইউনিভার্সে মাহির বিদায় হলেও ফ্যান ভোটিংয়ে জয় বাংলাদেশের!অন্যদিকে, প্রতিযোগিতা থেকে বাদ পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের মানুষের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন সামিরা খান মাহি। তার প্রতি ভালোবাসা, দোয়া, ভোট ও সমর্থন জানানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মিস ইউনিভার্সে মাহির বিদায় হলেও ফ্যান ভোটিংয়ে জয় বাংলাদেশের!মাহি জানান, ‘আন্তর্জাতিক মঞ্চে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে ঠিকই, কিন্তু এই অর্জন আপনাদের প্রত্যেকের, যারা পুরো সময় আমার পাশে ছিলেন। আমার প্রিয় বাংলাদেশ , হৃদয়ের গভীর থেকে তোমাদের ধন্যবাদ। যারা ভোট দিয়েছেন, পোস্টটি শেয়ার করেছেন, উৎসাহ জুগিয়েছেন, সমর্থন করেছেন এবং আমার ওপর বিশ্বাস রেখেছেন-সবার প্রতি কৃতজ্ঞতা। তোমাদের ভালোবাসা, আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টার গুরুত্ব ভাষায় প্রকাশ করার মতো নয়।

মিস ইউনিভার্সে মাহির বিদায় হলেও ফ্যান ভোটিংয়ে জয় বাংলাদেশের!এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে ১১৬ জন প্রতিযোগী অংশ নেন। দর্শকদের ভোট এবং প্রাথমিক পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত হন সেরা ৩০ প্রতিযোগী। সেখানে জায়গা হয়নি বাংলাদেশের প্রতিনিধির।

সেরা ৩০-এ জায়গা না পেলেও ফ্যান ভোটিংয়ের দুটি বিভাগে বাংলাদেশের জয় দেশের জন্য গর্বের অর্জন হিসেবে দেখা হচ্ছে।

বিষয়:ইভনিং গাউন ন্যাশনাল কস্টিউম মিস ইউনিভার্স বাংলাদেশ সামিরা খান মাহি সুইম স্যুট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…