ডেঙ্গুর নতুন সেরোটাইপে সংক্রমণের কারণে এনএস-১ টেস্টে নেগেটিভ ফলাফল আসছে। আর একারণেই ডেঙ্গু আক্রান্ত হয়েও না জানার কারণে স্বাস্থ্য জটিলতা ও প্রাণহানি বাড়ছে। তবে এনএস-১ টেস্টে নেগেটিভ এমন ৩০ শতাংশ রোগীর পিসিআর পরীক্ষায় পজিটিভ ফলাফল আসছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ অবস্থাকে উদ্বেগজক বলে মনে করছেন তারা।







