বিএনপি ভোটে না এলেও সংবিধান অনুযায়ী তাদের ভোট প্রতিরোধের এখতিয়ার নেই বলে মন্তব্য করেছে তৃণমূল বিএনপি। সংবিধান মেনেই দলীয় সরকারের অধীনে ভোটে যেতে প্রস্তুত নিবন্ধন পাওয়া নতুন এই দলটি। তবে প্রশাসন এবং পুলিশের নিরপেক্ষ ভূমিকা চায় তারা। ইসি বলছে, ভোটে অংশ নেওয়া দলগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে।






