বাংলাদেশ

সেনাপ্রধানের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সেনাপ্রধানের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বুধবার ১৭ সেপ্টেম্বর সেনাসদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই সফরে অংশ নেয়।

সাক্ষাৎকালে উভয়পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

ইউরোপীয় সহায়তায় বাংলাদেশে সামরিক শিল্পের সম্ভাবনা নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।

রাষ্ট্রদূত মাইকেল মিলার দেশের বর্তমান প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দায়িত্ববোধ প্রশংসনীয়।

বিষয়:ইউরোপীয় ইউনিয়ন ওয়াকার-উজ-জামান মাইকেল মিলার সেনাপ্রধান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…