চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই হার ‘অগ্রহণযোগ্য’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
প্রতিদ্বন্দ্বী দলের কোচের উত্তেজিত প্রতিক্রিয়া ফুটবল ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেভিয়ার বিপক্ষে হেরে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ভুলে ভরা ম্যাচে জয় পাওয়ার মতো কোনো প্রচেষ্টাই যেন ছিল না দলটির। অন্তত লড়াইটুকু করতে না পারায় খেলোয়াড়দের উপর বেশ চটেছেন কোচ এরিক টেন হাগ।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-২ গোলে ড্রয়ের পর ফিরতি লেগে বৃহস্পতিবার রাতে সেভিয়ার মাঠে ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এতে দুই লেগ মিলিয়ে স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে ৫-২ গোলের ব্যবধানে হেরেছে ইংলিশ ক্লাব ইউনাইটেড।

প্রথম লেগে চার গোলের চারটিই করেছিল টেন হাগের শিষ্যরা। দুটি প্রতিপক্ষের জালে এবং অন্য দুটি নিজেদের জালেই জড়িয়েছিল ইউনাইটেড। এবার তেমনকিছু না করলেও নিজেদের ভুলে গোল তিনটি হজম করেছে।

Banglabid

আগের ম্যাচে নিজেদের জালে বল পাঠিয়ে দেয়া হ্যারি ম্যাগুয়ের এবার নিজেদের বক্সের সামনে বিপজ্জনকভাবে বল তুলে দেন প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে। সেখান থেকে দারুণভাবে সুযোগ কাজে লাগান ইউসুফ এন-নাসিরি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ইউনাইটেড গোলকিপার ডেভিড ডি গিয়া প্রতিপক্ষের সহজ হেড রুখে দেয়ার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। ম্যাচের শেষদিকে আরও গুরুতর ভুল করেন তিনি। বক্সের বাইরে এসে বল তুলে দেন সেই এন-নাসিরির পায়ে। সুযোগে গোল পেয়ে যান সেভিয়ার মরোক্কান ফরোয়ার্ড।

ম্যাচ শেষে টেন হাগ বলেছেন, ‘আমাকে স্বীকার করতেই হবে লড়াইয়ের অভাব ছিল। এটাই সত্যি, তবে মানা কঠিন। এমনটা অগ্রহণযোগ্য। অতীতে আমরা অনেকবার দেখিয়েছি কীভাবে ম্যাচে ফিরতে হয়। চলতি মৌসুমেও এমন অনেকবার করে দেখিয়েছি।’

Reneta

শুধু ভুলেই যে ম্যাচ হেরেছে এমনও মনে করছেন না টেন হাগ। ইউনাইটেডের সার্বিক পারফরম্যান্সেই হতাশ তিনি। লড়াইয়ের ইচ্ছা সেভিয়ারই বেশি ছিল কিনা, ম্যাচ শেষে এমন প্রশ্নও মেনে নিয়েছেন টেন হাগ।

৫৩ বর্ষী টেন হাগ বলেছেন, ‘আমাদের খেলাগুলো আরও ভালো হতে পারত। জয়ের জন্য প্রবল ইচ্ছা থাকতে হবে, বলের উপর আরও নিয়ন্ত্রণ রাখতে হবে। যখন অবস্থার অবনতি হতে থাকে, তখন সেটি মোকাবেলা করতে হবে এবং সেই অনুযায়ী সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

‘ম্যাচে আমরা একদমই ভালো খেলতে পারিনি। তা খুবই স্পষ্ট ও পরিষ্কারভাবে বোঝা গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো একটা দল থেকে মানুষ যে মানের খেলা আশা করে, আমরা তার কিছুই করতে পারিনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপা লিগটেন হাগম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসসেভিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের ঈদ উদযাপন

পরবর্তী

সৌদি আরবে পরিবার নিয়ে মাশরাফীর ঈদ

পরবর্তী
মাশরাফীর পরিবার সৌদি আরবে ঈদ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে পরিবার নিয়ে মাশরাফীর ঈদ

জাতীয় ঈদগাহসহ প্রস্তুত দেশের সব ঈদগাহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ঈদগাহসহ প্রস্তুত দেশের সব ঈদগাহ

সর্বশেষ

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT