চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বুড়ো’ বয়সে স্পেনের হয়ে অভিষেক, মাঠে নেমেই জোড়া গোল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৬ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপের পর স্পেন জাতীয় দলের পরিবর্তন হয়েছে অনেক। কোচ থেকে শুরু করে অধিনায়ক, দলটির সব জায়গাতেই নতুনত্বের ছোঁয়া। নতুন দল নিয়েই নরওয়ের বিপক্ষে দারুণ জয় পেয়েছে স্পেন। আর এই ম্যাচেই স্পেনের জার্সিতে প্রথমবার মাঠে নামেন ৩২ বর্ষী জোসেলু। মাঠে নেমে দেখান বুড়ো হাড়ের ভেলকি। জোড়া গোলে আন্তর্জাতিক অভিষেক রাঙান এই ফরোয়ার্ড।

ইউরো বাছাইয়ে শনিবার গ্রুপ ‘এ’ এর প্রথম ম্যাচে নরওয়েকে ৩-০ ব্যবধানে হারিয়েছে স্পেন। কোচ লুইস এনরিকের পর স্পেনের কোচের দায়িত্ব নেয়া কোচ লুইস দে লা ফুয়েন্তে প্রথম ম্যাচেই পেলেন জয়ের স্বাদ। এতে করে ম্যানচেস্টার সিটিতে দুর্দান্ত ফর্মে থাকা আর্লিং হালান্ড বিহীন নরওয়ে হেরে মাঠ ছাড়ে।

কাতার বিশ্বকাপের দল থেকে ১৫ খেলোয়াড়কে পরিবর্তন করেন নতুন কোচ দে লা ফুয়েন্তে। নতুন চেহারার দলকে নিয়ে শুরুটা দারুণ করেন নতুন অধিনায়ক আলভারো মোরাতা। দানি ওলমোর গোলে ১৩ মিনিটের মাথায় এগিয়ে যায় স্পেন। শেষ দিকে বদলি হিসেবে নেমে ২ মিনিটের ব্যবধানে দুই গোল করে অভিষেককে স্মরণীয় করে রাখেন জোসেলু।

জয়ের পর স্প্যানিশ লা লিগায় এস্পানিওলে খেলা এই ফরোয়ার্ড বলেন, ‘আমার ওপর বিশ্বাস রাখার জন্য কোচকে ধন্যবাদ। আর সেই বিশ্বাসের মূল্য দিতেই নিজেকে নিংড়ে দিয়েছি। এই মুহূর্তে নিজেকে ১৮ বছর বয়সীর মতো মনে হচ্ছে। আমি মনে করি না বয়স গুরুত্বপূর্ণ, আজকের দিনটি অবশ্য এটাই প্রমাণ করে।’

স্পেনের বর্তমান কোচ দে লা ফুয়েন্তে দলটির যুব দলের কোচের দায়িত্ব পালন করেছেন। তার অধীনে ২০১৫ এবং ২০১৯ সালে তাদের অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২১ দলের হয়ে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতে স্পেন।

৬১ বর্ষী কোচকে নিয়ে জোসেলু বলেন, ‘আমি তার (কোচ) মধ্যে সবসময় জয়ের মনোভাব দেখেছি। তিনি জয় ডিসার্ভ করেন। জয়ের জন্য তার আকাঙ্ক্ষা আমাকেও আশাবাদী করে তোলে।’

Reneta

উয়েফার ইউরো বাছাইয়ের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তিন পয়েন্ট তুলে নিয়েছে স্পেন। মঙ্গলবার গ্লাসগোতে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে দলটি। আরেক ম্যাচে জর্জিয়ার বিপক্ষে মাঠে নামবে নরওয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো বাছাইজোসেলুনরওয়েলা লিগালিড স্পোর্টসস্কটল্যান্ডস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT