ফুটবল

রোনালদোকে ছাড়াই ৯ গোল পর্তুগালের

পর্তুগাল ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগাল ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে, দর্শকরা স্টেডিয়ামে আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

উয়েফা ইউরো বাছাইপর্বে টানা দুই খেলায় হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞায় পড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে ছাড়াই লুক্সেমবার্গের বিপক্ষে ৯-০ গোলের জয় পেয়েছে পর্তুগাল। আন্তর্জাতিক ফুটবলে এটিই পর্তুগালের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নতুন রেকর্ড।

এর আগে ১৯৯৪ ও ১৯৯৯ সালে লিচেনস্টেইনের বিপক্ষে ৮-০ গোলে জিতেছিল পর্তুগাল। ২০০৩ সালে কুয়েতের বিপক্ষেও তারা একই ব্যবধানে জয় পায়।

জে-গ্রুপের ৬ ম্যাচের সবটিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পর্তুগাল। ১০ পয়েন্ট নিয়ে তিনে লুক্সেমবার্গ। দ্বিতীয় স্থানে থাকা স্লোভাকিয়ার পয়েন্ট ১৩।

এস্তাদিও আলগারভেতে সোমবার রাতে খেলার ১২ মিনিটে স্বাগতিকরা প্রথম জালের দেখা পায়। ব্রুনো ফের্নান্দেসের কর্নার কিকে বল পেয়ে হেডে লক্ষ্যভেদ করেন গনসালো ইনাসিও। পাঁচ মিনিট পর গনসালো রামোস ব্যবধান দ্বিগুণ করেন।

৩৩ মিনিটে রামোস এবং বিরতির আগে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ইনাসিও নিজেদের দ্বিতীয় গোলের দেখা পান। পর্তুগাল ৪-০ গোলের লিডে প্রথমার্ধ শেষ করে।

ডিয়াগো জোতা ৫৭ মিনিটে পান গোলের দেখা। দশ মিনিট পর নিশানাভেদ করেন রিকার্ডো হোর্তা। ৭৭ মিনিটে জোতা আবারো গোল করেন। ম্যাচে তিন অ্যাসিস্ট করা ব্রুনো ফের্নান্দেস ৮৩ মিনিটে নিজেই বল জালে প্রবেশ করান। গোল উৎসবের শেষটা ৮৮ মিনিটে টানেন জোয়াও ফেলিক্স।

বিষয়:ইউরো বাছাইপর্ব পর্তুগাল রেকর্ড রোনালদো লুক্সেমবার্গ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…