চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানির ইউরো দলে জায়গা পেলেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ১৬, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
জার্মানির ফুটবল দল ইউরো প্রতিযোগিতার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ১৪ জুন থেকে জার্মানিতে গড়াবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ঘরের মাটিতে শিরোপা পুনুরদ্ধারের লড়াই সামনে রেখে বৃহস্পতিবার ২৭ সদস্যের প্রাথমিক দল দিয়েছে জার্মানি। কোচ জুলিয়ান নাগেলসম্যানের দলে রয়েছে চার গোলরক্ষকসহ বেশ কিছু চমক।

প্রাথমিক দলে প্রত্যাশিতভাবেই রয়েছেন অবসর ভেঙে ফেরা তারকা মিডফিল্ডার টনি ক্রুস। দলের নিয়মিত গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ও মার্ক-আন্দ্রে টের স্টেগেন ও অলিভার বাউমানের পাশাপাশি ডাক পেয়েছেন অ্যালেক্সান্ডার নুবেল। বাদ পড়েছেন বুরিুশিয়া ডর্টমুন্ডে খেলা ম্যাট হুমেলস, জুলিয়ান ব্রেন্ডট ও বায়ার্ন মিউনিখের লেওন গোরেৎজা।

২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর ২০১৬ সালে ইউরো’র সেমি থেকে বিদায় নেয় জার্মানি। এরপর হতাশার মুখোমুখি হয়েছে দলটি। টানা দুই বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেয়া জার্মানি ২০২১ ইউরোতে খেলেছিল শেষ ষোলোতে। ২০২৩ সালটা আরও খারাপ কেটেছে দলটির। ১১টি ম্যাচ খেলে কেবল ৩টিতে জিতেছিল দলটি।

Banglabid

দলের ভরাডুবির কারণে তৎকালীন কোচ হ্যান্সি ফ্লিককে চাকুরিচ্যুত করে দেশটির ফুটবল ফেডারেশন। পরে দায়িত্ব নেন ন্যাগেলসম্যান। বছরের শেষ দিকে তুরষ্ক ও অস্ট্রিয়ার কাছে হারের পর দলে ব্যপক পরিবর্তন আনেন এই কোচ। এরপর গত মার্চে ফ্রান্স ও নেদারল্যান্ডসকে হারায় জার্মানরা।

১৪ জুন মিউনিখে ইউরোর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়াই দিয়ে যাত্রা শুরু হবে জার্মানির। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাঙ্গেরি ও সুইজারল্যান্ড।

জার্মানির ইউরো দল
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (অধিনায়ক), মার্ক-আন্দ্রে টের স্টেগেন, অলিভার বাউমান, অ্যালেক্স্যান্ডার নুবেল।
ডিফেন্ডার: ভালদেমার অ্যান্টন, বেঞ্জামিন হেইনরিখ, জসুয়া কিমিচ, রবিন কোচ, ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টেড, ডেভিড রাউম, অ্যান্টোনিও রুডিগার, নিকো শ্লোটটেরবেক, জোনাথন টাহ।
মিডফিল্ডার: ইলকাই গুনডোয়ান, টনি ক্রুস, জামাল মুসিয়ালা, লেরয় সানে, অ্যালেক্স্যান্ডার পাভলোভিচ, রবার্ট আন্দ্রিচ, ক্রিস ফুয়েরিখ, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভির্টজ।
ফরোয়ার্ড: থমাস মুলার, কাই হাভার্টজ, ম্যাক্সিমিলিয়ান বেইয়ার, নিকলাস ফুলক্রুগ, ডেনিজ উনডাভ।
কোচ: জুলিয়ান নাগেলসম্যান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো চ্যাম্পিয়নশিপইউরো-২০২৪ক্রুসজার্মানিনাগেলসম্যানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT