চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জায়ান্ট স্ক্রিনে দর্শকরা জানবেন ভিএআর সিদ্ধান্তের ব্যাখ্যা

ইউরো ২০২৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ১৩, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বিরোধপূর্ণ গোলের জন্য ভিএআর সিদ্ধান্ত দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলোয়াড় এবং দর্শকদের জন্য স্বচ্ছতা আনতে ফুটবল ম্যাচ চলাকালীন নেয়া হচ্ছে নতুন উদ্যোগ। আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) সিদ্ধান্তের বিস্তারিত কারণ সম্পর্কে স্টেডিয়ামে থাকা দর্শকরা জানতে পারবেন। জায়ান্ট স্ক্রিনে লেখা থাকবে সিদ্ধান্ত নেয়ার ব্যাখ্যা।

মিউনিখের অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে বুধবার রেফারি নির্দেশিকা সংক্রান্ত একটি মিডিয়া ব্রিফিংয়ে বিষয়টি জানানো হয়। উয়েফার প্রতিশ্রুতি অনুযায়ী, রেফারিরা ভিএআর নিয়ে আলোচনা করাসহ ম্যাচ চলাকালীন গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর ব্যাখ্যা দেয়ার চেষ্টা করবেন। যাতে ভিএআর সিদ্ধান্তগুলো সম্পর্কে দর্শকরা আরও ভালোভাবে বুঝতে পারেন।

গুরুতর ফাউল থেকে শুরু করে রেফারির নেয়া কোনো সিদ্ধান্তের বিরোধিতার ক্ষেত্রে পুরো দলের সবাই আলোচনায় অংশ নিতে পারবেন না। কেবলমাত্র অধিনায়কই রেফারির সঙ্গে এমন আলোচনা করার সুযোগ পাবেন। যেকোনো সতীর্থ তার অধিনায়কের ভূমিকা উপেক্ষা করলে এবং রেফারিকে অসম্মান বা ভিন্নমতের অঙ্গভঙ্গি দেখালে একটি হলুদ কার্ড পাবেন।

Banglabid

উয়েফার ব্যবস্থাপনা পরিচালক রবার্তো রোসেত্তি ভিএআরে নেয়া সিদ্ধান্ত স্ক্রিনে দেখানো প্রসঙ্গে বলেছেন, ‘আমি মনে করি এটি খুবই আকর্ষণীয়। জনসাধারণের জন্য একটা প্রযুক্তিগত ব্যাখ্যা দিতে চাই। সরাসরি সম্প্রচারে উয়েফা বিশেষজ্ঞ ব্যাখ্যাটি প্রস্তুত করবেন। নির্দিষ্ট পরিস্থিতিতে কী ঘটেছিল, এ সম্পর্কে একটি প্রযুক্তিগত ব্যাখ্যা।’

‘রেফারি নির্দেশিকাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হল খেলোয়াড়দের ও ম্যাচের পরিস্থিতি রক্ষা করা। শুধুমাত্র অধিনায়ক রেফারির কাছে যাবেন। অন্য খেলোয়াড়দের তাদের খেলা নিয়ে ভাবতে হবে। এটাই শেষ কথা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪উয়েফাজায়ান্ট স্ক্রিনভিএআরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানি গায়ক আতিফ ঢাকায় আসছেন, কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে নিষিদ্ধ তার গান, তবু ধন্যবাদ দিলেন আতিফ

আগস্ট ১২, ২০২৬

সফর মাসের শেষ বুধবার, পবিত্র আখেরি চাহার সোম্বা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ২২ বছর পর মৃত্যুদণ্ডের বিধান বাতিল

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট

আগস্ট ১২, ২০২৬

টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের চাপায় যুবক নিহত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT