ফুটবল

এক নজরে ইউরোর কোয়ার্টারের প্রতিপক্ষ, সময়-সূচি

UEFA EURO 2024 উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

UEFA EURO 2024 এর উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের ভিড় ও খেলাধুলার পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গ্রুপপর্ব এবং শেষ ষোলোর পর ইউরো চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকল আট দল। কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস এবং তুরস্ক।

শুক্রবার স্পেন-জার্মানি ম্যাচ দিয়ে গড়াবে কোয়ার্টারের লড়াই। ৯ ও ১০ জুলাই সেমিফাইনাল এবং ১৪ তারিখ দিবাগত রাত ১টায় ফাইনাল দিয়ে আসরের পর্দা নামবে।

৬ গ্রুপে ভাগ হয়ে ২৪ দলের অংশগ্রহণে টুর্নামেন্টে নকআউট পর্বে উঠেছিল ১৬ দল। গ্রুপসেরা দুটি দলের পাশাপাশি তৃতীয় স্থানে এগিয়ে থাকা চার দল পরের পর্বে স্থান পেয়েছিল।

ইতালিকে ২-০ গোলে সুইজারল্যান্ড ও একই ব্যবধানে ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টারে ওঠে স্বাগতিক জার্মানি। স্লোভাকিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ২-১ গোলের জয়ে শেষ আটে পৌঁছায় ইংল্যান্ড। জর্জিয়াকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে পা দেয় স্পেন।

বেলজিয়ামের সঙ্গে একমাত্র গোলের জয়ে ফ্রান্স কেটেছে শেষ আটের টিকিট। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য থাকা ম্যাচে স্লোভেনিয়াকে টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টারে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

রোমানিয়ার সঙ্গে ৩-০ গোলের অনায়াস জয়ে নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে খেলছে তুরস্ক।

এক নজরে শেষ আটের প্রতিপক্ষ, সময়-সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

৫ জুলাই: স্পেন-জার্মানি, রাত ১০টা (স্টুটগার্ট অ্যারেনা)
৫ জুলাই: পর্তুগাল-ফ্রান্স, দিবাগত রাত ১টা (হামবুর্গ)
৬ জুলাই: ইংল্যান্ড-সুইজারল্যান্ড, রাত ১০টা (ডুসেলডর্ফ অ্যারেনা)
৬ জুলাই: নেদারল্যান্ডস-তুরস্ক, রাত ১টা (বার্লিন)

বিষয়:ইউরো-২০২৪ ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল জার্মানি তুরস্ক নেদারল্যান্ডস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…