চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাসেলসে গুলিতে নিহত দুই, ইউরো বাছাইয়ের ম্যাচ পরিত্যক্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সুইডেনের দুই নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও একজন। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় বেলজিয়াম ও সুইডেনের ম্যাচ শুরুর আগে মর্মান্তিক এ ঘটনা ঘটে। খেলা শুরু হলেও প্রথমার্ধের পর তা পরিত্যক্ত হয়।

হত্যাকাণ্ডের পর এক ব্যক্তি অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে নিজেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য দাবি করে হামলায় দায় স্বীকার করেন। এ ঘটনায় বেলজিয়াম সর্বোচ্চ সন্ত্রাস সতর্কাবস্থা জারি করেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। সন্দেহভাজন হামলাকারী পালিয়ে যাওয়ায় তার সন্ধান চলছে।

গুলির ঘটনার পর দর্শকদের নিরাপত্তার স্বার্থে তাদের স্টেডিয়ামের ভেতর রাখা হয়েছিল। কিং বাউডুইন স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের পর জানিয়ে দেয়া হয় আর খেলা হবে না।

ইতিমধ্যে ইউরোর মূলপর্বে খেলা নিশ্চিত করেছে বেলজিয়াম। ঘরের মাঠে সুইডেনের বিপক্ষে ম্যাচে স্বাগতিকরা ভিক্টর জিওকেরেসের গোলে পিছিয়ে পড়েছিল। পেনাল্টি কিক থেকে রোমেলু লুকাকুর গোলে বেলজিয়াম সমতায় ফেরে। প্রথমার্ধ ১-১ গোলের সমতায় শেষের পর সুইডেনের ফুটবলাররা গুলিতে তাদের দেশের নাগরিক নিহতের জন্য আর খেলতে চাননি।

উয়েফা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে বিবৃতিতে জানায়, আজ সন্ধ্যায় ব্রাসেলসে একটি সন্দেহজনক সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে দুই দল এবং স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হয়, বেলজিয়াম এবং সুইডেনের মধ্যকার ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বেলজিয়ামের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত দুই ব্যক্তি সুইডেন জাতীয় দলের জার্সি পরা ছিলেন।

Reneta

সুইডিশ এফএ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ব্রাসেলসে হামলার শিকার হওয়া নিকটজনদের প্রতি আমাদের চিন্তা ও সহমর্মিতা রয়েছে।

বেলজিয়াম জাতীয় দলের সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য আমাদের আমাদের চিন্তা ও সহমর্মিতা রইল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০২৪ বাছাইইউরো-২০২৪উয়েফাগুলিবেলজিয়ামব্রাসেলসলিড স্পোর্টসসুইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

মৌমাছি বনাম ChatGPT, চেতনার নতুন বিতর্ক

জুলাই ২৯, ২০২৬

বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাডফায় রাব্বানীর ‘ছুরত’ ও ‘আনটাং’

জুলাই ২৯, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন

জুলাই ২৯, ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের লাল কার্ডটি ভুল ছিল, জানাল ফুটবলের নিয়ম-কানুন বিষয়ক প্যানেল

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সারাদেশে বিক্ষোভ ডেকেছে এনসিপি

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT