চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড-সুইজারল্যান্ড কোয়ার্টার: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ইংল্যান্ড ও সুইজারল্যান্ড ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রুপপর্ব এবং শেষ ষোলো পেরিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও সুইজারল্যান্ড। ফিফা র‍্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে আছে ইংলিশরা। অপরদিকে, সুইসরা রয়েছে ১৯তম স্থানে।

বাংলাদেশ সময় রাত ১০টায় ডুসেলডর্ফের মেরকুর স্পিল-অ্যারেনায় শুরু হবে খেলা। এ ম্যাচের জয়ী দল শেষ কোয়ার্টারে নেদারল্যান্ডস ও তুরস্কের মধ্যকার খেলার বিজয়ীর সঙ্গে সেমিফাইনালে খেলবে।

পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যায় দুদলের দ্বৈরথে বেশ এগিয়ে ইংল্যান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে এপর্যন্ত দুদল ২৭বার মুখোমুখি হয়েছে। থ্রি লায়নদের ১৯ জয়ের বিপক্ষে সুইসদের জয় মাত্র ৩টিতে। বাকি ৫ ম্যাচ হয়েছে ড্র।

Banglabid

ইউরোতে ১০বারের দেখায় অপরাজিত ইংল্যান্ড, ৭টিতে জয়ের মুখ দেখেছে। তিনটি ম্যাচ ছিল ড্র। আসরটিতে দুই দল ১৯৭১ সালে প্রথম একে অপরের বিপক্ষে লড়েছে। সেই ম্যাচে ৩-২ গোলে জিতেছিল ইংলিশরা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা তখনো বাজেনি। ১৯৩৩ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথম লড়াইয়ে ইংল্যান্ড ৪-০ গোলে জিতেছিল। ১৯৫৪ সালে তারা বিশ্বকাপে মুখোমুখি হয়। ইংল্যান্ড ২-০ গোলে জেতে। ২০২২ সালে প্রীতি ম্যাচে সবশেষ দুদলের দেখায় হ্যারি কেনের দল ২-১ গোলের জয় পায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪ইংল্যান্ডকোয়ার্টার ফাইনালপরিসংখ্যানলিড স্পোর্টসসুইজারল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT