চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে ওঠা ইংল্যান্ড কোচের ‘সেরা অর্জন’

ইউরো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ১১, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ইংল্যান্ড কোচের দৃঢ় মনোভাব ফুটবল ম্যাচের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। যা দেশটির ফুটবল ইতিহাসে দেশের বাইরে ফাইনালে ওঠার প্রথম কীর্তি। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ছিল তারা। সবমিলিয়ে টানা চারটি বড় আসরে ধারাবাহিক গ্যারেথ সাউথগেটের দল। এমন অর্জন নিজেরও অন্যতম সেরা, বলছেন কোচ।

সিগন্যাল ইদুনা পার্কে বুধবার রাতে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে গেছে ইংল্যান্ড। ইংলিশদের গোল দুটি করেছেন হ্যারি কেন ও ওলি ওয়াটকিন্স। ডাচদের একমাত্র গোলটি করেছেন জাভি সিমন্স। শিরোপা নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের সামনে স্পেন।

গত ইউরোতেও ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালির সঙ্গে টাইব্রেকারে হারে তারা। চলতি আসরে ফাইনালে উঠেই ইতিহাস গড়ে ফেলেছে দলটি। ইংল্যান্ডের সুদীর্ঘ ফুটবল ইতিহাসে প্রথমবার দেশের বাইরের আসরে ফাইনালে। ১৯৬৬ বিশ্বকাপে তারা শিরোপা জিতেছিল দেশের মাটিতে। গত ইউরোতে খেলা হয়েছে ১১টি দেশে। ইংল্যান্ড নিজেদের সব ম্যাচ খেলেছে লন্ডনে ওয়েম্বলি স্টেডিয়ামে।

সাউথগেটের কোচিংয়ে বিশ্বকাপেও খুব খারাপ করেনি ইংল্যান্ড। ২০১৮ আসরে তারা সেমিফাইনালে খেলে, গত আসরে খেলে কোয়ার্টার ফাইনালে। এমন পারফরম্যান্সে বেশ খুশি সাউথগেট।

‘হ্যাঁ, আমার মনে হয়, এটিকেই সেরা বলতে হবে। আরেকটি দারুণ মাইলফলক এটি। তাছাড়া আমরা যেভাবে খেলেছি, ম্যাচজুড়ে যেভাবে মেলে ধরেছি নিজেদের, সেই ব্যাপারটি আসলে দারুণ।’

‘টানা দ্বিতীয়বার ফাইনালে উঠতে পারাটা খুব, খুব বিশেষ। বিশেষ করে যেসকল সমর্থক সফরে আসেন। আমাদের এই সমর্থকরা অসাধারণ, তারা যে অর্থ ব্যয় করেন, যতটা নিবেদন তাদের, তাদেরকে এই ধরনের একটি রাত উপহার দিতে পারা দারুণ তৃপ্তির।’

Reneta

‘ভালোবাসা পেতে আমাদের সবারই ভালো লাগে, তাই না? যখন কেউ দেশের জন্য কিছু করতে থাকে, যখন কেউ গর্বিত নিজেকে একজন ইংলিশ অনুভব করে, তখন তার ওরকম সমালোচনা হজম করা কঠিন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪ইংল্যান্ডলিড স্পোর্টসসাউথগেটস্পেনহ্যারি কেন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT