ফুটবল

বেলিংহামের গোলে জয়ে শুরু হট-ফেভারিট ইংল্যান্ডের

ইংল্যান্ডের ফুটবল খেলোয়াড় বেলিংহাম গোলের চেষ্টা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের ফুটবল খেলোয়াড় বেলিংহাম গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রতিপক্ষের খেলোয়াড় নিচে পড়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইউরোতে জয়ে শুরু করেছে হট-ফেভারিট ইংল্যান্ড। জুড বেলিংহামের একমাত্র গোলে সার্বিয়ার বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট তুলে মাঠ ছেড়েছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

রোববার রাতে জার্মানিতে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে নেমেছিল দুদল। ম্যাচের ১৩ মিনিটেই লিড নেয় ইংল্যান্ড। বুকায়ো সাকার বাড়ানো বলে গোল আনেন বেলিংহাম। ম্যাচের বাকি সময়ে সেই লিড ধরে রেখে জয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

আসরে গ্রুপ জি-তে আছে ইংল্যান্ড। সার্বিয়ার সঙ্গে তাদের অন্য দুই গ্রুপ সঙ্গী ডেনমার্ক ও স্লোভেনিয়া, নিজেদের প্রথম ম্যাচে দল দুটি ১-১ গোলে ড্র করেছে।

বিষয়:ইউরো-২০২৪ ইংল্যান্ড বেলিংহাম সার্বিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…