আন্তর্জাতিক

আরও আর্থিক সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে ইউরোপীয় ইউনিয়ন

ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও সহায়তা বিতরণে উদ্বিগ্ন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও সহায়তা বিতরণে অংশগ্রহণকারী নারী ও শিশুদের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) জন্য আগামী তিন বছরে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রয়টার্স জানিয়েছে, রোববার (১৩ এপ্রিল) দেওয়া এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য বিষয়ক ইউরোপীয় কমিশনার দাবরাভকা সুইসা জানান, পিএ’র প্রতি ইউরোপীয় সহায়তা অব্যাহত থাকলেও এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কাঙ্ক্ষিত সংস্কারের শর্ত।

সুইসা বলেন, পিএ’র বিরুদ্ধে দুর্নীতি ও দুর্ব্যবস্থাপনার অভিযোগ দীর্ঘদিনের। আমরা চাই, তারা নিজেদের সংগঠনে শুদ্ধি অভিযান চালাক। শুধু শক্তিশালী হওয়াই নয়, তাদের বিশ্বাসযোগ্যতাও গড়ে তুলতে হবে। সেটি কেবল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নয়, বরং ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সমঝোতার পথ সুগম করতেও গুরুত্বপূর্ণ।

ইইউর সঙ্গে ফিলিস্তিনিদের গুরুত্বপূর্ণ এক বৈঠকের আগে এই মন্তব্য করেছেন সুইসা। সোমবার লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফাসহ ঊর্ধ্বতন ফিলিস্তিনি কর্মকর্তাদের প্রথম উচ্চ পর্যায়ের রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয়:ইইউ ফিলিস্তিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…