চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন বছরের চুক্তিতে ইউনাইটেডে এরিকসেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বুকে ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর (আইসিডি) ডিভাইস ব্যবহার করছেন ক্রিস্টিয়ান এরিকসেন। এটি শরীরে বহন করা অবস্থায় ইতালীয় মেডিকেল কর্তৃপক্ষ সিরি আ’তে খেলা নিষিদ্ধ করে তার। পরে সমঝোতার ভিত্তিতে ইন্টার মিলান ছেড়ে এরিকসেন গত জানুয়ারিতে ব্রেন্টফোর্ডে যোগ দেন।

নতুন খবর, বিশ্ব ফুটবলে পুনরুত্থানের নায়ক এই গ্রীষ্মে ফ্রি-এজেন্ট হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন। মৌখিক সম্মতিও নাকি সেরে ফেলেন দুপক্ষ। তিন বছরের চুক্তিতে এরিকসেন রেড ডেভিল ডেরায় পা রাখবেন।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডের সঙ্গে গত ২০২১-২২ মৌসুমের শেষঅর্ধের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন এরিকসেন। দলটির জার্সি গায়ে ডেনিশ মিডফিল্ডার খেলেছেন ১১ ম্যাচ।

এরিকসেনের মাঠে প্রত্যাবর্তনের গল্প লেখাটা খুব সহজে হয়নি। ইউরো ২০২০ আসরের দ্বিতীয় দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলছিল ডেনমার্ক, ম্যাচের ৪২ মিনিটে হঠাৎ মুখ থুবড়ে পড়ে যান তিনি। পরে নানা শঙ্কা-আশঙ্কার পর হাসপাতালে নেয়া হয়।

সেসব ছাপিয়ে ফুটবলে ফিরতে মরিয়া হয়ে ওঠেন এরিকসেন। ব্রেন্টফোর্ডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করে ফের সুযোগ করে নেন জাতীয় দলে, সেই নেদারল্যান্ডসের বিপক্ষেই ফেরেন। প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ২৮৭ দিন পর ফিরে দ্বিতীয় মিনিটেই পেয়ে যান জালের দেখা।

ছিলেন প্রাণশঙ্কায়, মাঠে ফিরে হয়ে ওঠেন দলের অন্যতম ভরসা। এরিকসেন যখন উড়ন্ত ফর্মে, ইউরোপীয় ফুটবলের শীর্ষ স্তরের কোনো ক্লাবে ফিরে আসাটাও এখন কেবল তাই সময়ের ব্যাপার!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনাইটেডএরিকসেনডেনমার্কম্যানচেস্টারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT