চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের ‘সুইসাইড নোট’ প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ০৭, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের এক বিচারক বুধবার দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টিনের মৃত্যুর কয়েক সপ্তাহ আগে লেখা বলে দাবি করা একটি ‘সুইসাইড নোট’ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৭ মে) বিভিন্ন মার্কিন গণমাধ্যম এই তথ্য জানায়।

এপস্টিনের সাবেক সেলমেট জানান, ২০১৯ সালের আগস্টে মৃত্যুর আগে ব্যর্থ আত্মহত্যার একটি ঘটনার পর তিনি একটি বইয়ের ভেতরে চিঠিটি খুঁজে পান।

Banglabid

লাইন টানা কাগজে লেখা ওই নোটে বলা হয়েছে, ‘তারা কয়েক মাস ধরে আমাকে তদন্ত করেছে—কিছুই পায়নি!!!’

নোটে আরও লেখা ছিল, ‘নিজের বিদায় জানানোর সময় নিজেই বেছে নিতে পারা এক ধরনের স্বস্তি। তোমরা চাও আমি কী করি, কেঁদে ভেঙে পড়ি!! কোনো মজাই নেই, কান্নার মূল্যই নেই!!’

চিঠিটি বহু বছর ধরে সেলমেটের ফৌজদারি মামলার অংশ হিসেবে সিলগালা অবস্থায় ছিল। পরে নিউইয়র্ক টাইমসের আবেদনের পর নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক কেনেথ কারাস এটি প্রকাশের নির্দেশ দেন।

Reneta

যদিও চিঠিটির সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবুও এপস্টিনের মৃত্যুকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই এটি প্রকাশ করা হলো। যৌন পাচারের অভিযোগে বিচার শুরুর অপেক্ষায় থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছিল।

সরকারিভাবে এপস্টিনের মৃত্যু আত্মহত্যা বলে ঘোষণা করা হলেও, কারাগারের নিরাপত্তা ব্যবস্থার একাধিক ত্রুটি এবং সিসিটিভি ফুটেজ হারিয়ে যাওয়ার ঘটনায় এ নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও সন্দেহ রয়ে গেছে।

২০১৯ সালের জুলাইয়ের শেষ দিকে কারাগারের সেলে আহত অবস্থায় এপস্টিনকে পাওয়া যায়। কর্মকর্তারা এটিকে ব্যর্থ আত্মহত্যার চেষ্টা বলে উল্লেখ করেছিলেন।

ধারণা করা হচ্ছে, ওই ঘটনার আগেই চিঠিটি লেখা হয় এবং পরে একটি গ্রাফিক নভেলের ভেতরে লুকিয়ে রাখা হয়।

এপস্টিনকে ঘিরে তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন নথি গত কয়েক মাসে প্রকাশ পাওয়ায় পুরো ঘটনাটি এখনও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে চলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেফরি এপস্টিনমার্কিন আদালতযৌন অপরাধীসুইসাইড নোট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারি দফতরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নতুন নির্দেশনা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

৩৮ বছরে এই প্রথম কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার সব পরীক্ষার্থী ফেল

আগস্ট ১১, ২০২৬

আগামীকাল দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

যেমন ব্যালটে ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

খাদ্য অধিকার আইন প্রণয়নে ‘খানি বার্ষিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT