চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালান্ডকে নয়, ম্যানসিটিকে দিতে হবে অভিযোগের জবাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

উত্তেজনা আর নাটকীয়তায় ঠাসা গোল উৎসবের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় ঝামেলায় জড়িয়েছে ম্যানচেস্টার সিটি। গত মৌসুমে ট্রেবল জয়ী দলটির বিরুদ্ধে খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে।

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) আনা অভিযোগের প্রেক্ষিতে ম্যানসিটিকে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে জবাব দিতে হবে। তবে রেফারির সঙ্গে তর্কে জড়ানো আর্লিং হলান্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি। সূত্র জানিয়েছে, দুই দলের খেলোয়াড় বা কোচিং স্টাফদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ আনা হবে না।

বিবৃতিতে এফএ বলেছে, ‘ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে খেলোয়াড়দের আচরণ বিধির ই২০.১ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। কারণ তাদের খেলোয়াড়রা ৩ ডিসেম্বর টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের সময় ম্যাচ অফিসিয়ালকে ঘিরে রেখেছিল। ম্যাচের ৯৪তম মিনিটে, ক্লাব তাদের খেলোয়াড়রা যাতে এমন আচরণ না করে, তা নিশ্চিতে ব্যর্থ হয়েছিল, যা উচিৎ হয়নি।’

গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় নির্ধারিত সময় শেষে সিটিজেনদের সুযোগ ছিল ব্যবধান বাড়িয়ে জয় নিয়ে মাঠ ছাড়ার। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল পাওয়ার সম্ভাবনা থাকলেও রেফারির ‘ভুলে’ সেই সুযোগ নষ্ট হয়।

পাল্টা আক্রমণ থেকে মাঝবৃত্তে পান আর্লিং হলান্ড। ওই সময় হলান্ড ফাউলের শিকার হলেও উঠে দাঁড়িয়ে সতীর্থ গ্রিলিশকে দারুণভাবেই পাস দেন। টটেনহ্যামের রক্ষণের অফসাইডের ফাঁদ ভেঙে গ্রিলিশ যখন এগোচ্ছেন, তখনই বাজে রেফারির ফাউলের বাঁশি।

সিটির যে ‘সুবিধা’ প্রাপ্য, সেটি যেন ভুলেই গিয়েছিলেন রেফারি সাইমন হুপার। দেরিতে ফাউলের বাঁশি বাজানোয় রেফারির উদ্দেশ্যে চিৎকার করে হালান্ড প্রশ্ন রাখেন, ‘আপনি কেন খেলা চালিয়ে গেলেন না?’ চিৎকার করায় হলুদ কার্ডও দেখেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। সিটির ফুটবলাররা রেফারিকে ঘিরে ধরায় খেলা সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলএফএটটেনহ্যামম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহী ডাচ সরকার: নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

জুলাই ৭, ২০২৬

দিনাজপুরে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী খুন

জুলাই ৭, ২০২৬

রাঙ্গামাটিতে পাহাড়ধসে একজনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে মাইকিং

জুলাই ৭, ২০২৬

কোমে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজে লাখো মানুষ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT