ফুটবল

ইপিএলের সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় হালান্ড

ইপিএলের সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় হালান্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্ভুলভাবে ফুটবল খেলোয়াড় হালান্ডের ছবি, তিনি হালকা নীল জার্সি পরেছেন এবং হাসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড ইংলিশ প্রিমিয়ার লিগে সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সেপ্টেম্বর মাস দুর্দান্ত কেটেছে নরওয়ের তারকার। পাঁচ গোল করে ইপিএলে মৌসুমের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম তুলেছেন তিনি।

মাসের শুরুতে ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারায় সিটিজেনরা। সেখানে বড় অবদান ছিল হালান্ডের। এরপর আর্সেনালের বিপক্ষে ১-১ গোলের ড্র ম্যাচেও গোল পেয়েছিলেন ২৫ বর্ষী তারকা। বার্নলির বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয়েও বড় ভূমিকা ছিল তার।

সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় হয়ে হালান্ড বলেন, ‘চতুর্থবার মাস সেরার পুরস্কার জিততে পেরে আমি খুব খুশি। আমার কাছে এর মানে অনেক কিছু। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাতে চাই আমার সতীর্থ, কোচ এবং স্টাফদের যাদের সাথে সবসময় কাজ করি।’

‘সেপ্টেম্বর আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস ছিল। আমরা কিছু ভালো ম্যাচ খেলেছিলাম, হারিনি এবং সমর্থকদের জন্য গুরুত্বপূর্ণ জয় উপহার দিতে পেরেছিলাম। আমি খুশি যে, গোল এবং পারফরম্যান্স দিয়ে দলকে সাহায্য করতে পেরেছি।’

সেপ্টেম্বর মাসে সব প্রতিযোগিতা মিলে ম্যানচেস্টার সিটির সর্বকারের সেরা গোলদাতার তালিকায় ১০ উঠে এসেছেন হালান্ড। এর আগে ২০২২ সালের আগস্ট, ২০২৩ সালে এপ্রিল এবং ২০২৪ সালের আগস্ট মাসেও মাস সেরার তালিকায় নাম তুলেছিলেন নরওয়ের তারকা।

বিষয়:আর্সেনাল ইপিএল নরওয়ে ম্যানসিটি হালান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…