চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জায়ান্টদের জয়যাত্রার রাতে আটকাল কেবল ইউনাইটেড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৩ পূর্বাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ফুটবল ভক্তদের জন্য রোববার রাতটা ছিল বেশ উপভোগ্য। জায়ান্ট দলগুলোর খেলা দেখার পাশাপাশি তাদের প্রতাশিত জয় দেখাটা ছিল প্রাপ্তি। কেবল ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তদেরই হয়েছে মন খারাপ। শেষ মুহূর্তে গোল হজম করে তাদের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দাপটের সঙ্গে ধরে রেখেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ১৯ ম্যাচ খেলেই গানাররা পেয়ে গেছে ৫০ পয়েন্ট। হারের মুখ দেখা রেড ডেভিলরা এক ম্যাচ বেশি খেলে ৩৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে।

এর আগে আর্লিং হালান্ডের হ্যাটট্রিকের সুবাদে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। যার ফলে ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট পেয়ে টেবিলের দুইয়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

লা লিগায় অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ২-০ গোলের প্রত্যাশিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ১৭ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দলটি টেবিলের দুইয়ে রয়েছে। গেটাফের সঙ্গে একমাত্র গোলের কষ্টার্জিত জয় পাওয়া বার্সেলোনা সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে অবস্থান করছে।

এমিরেটস স্টেডিয়ামে হওয়া খেলার ১৭ মিনিটে ব্রুনো ফের্নান্দেসের অ্যাসিস্টে বল পেয়ে ডান পায়ে লক্ষ্যভেদ করে মার্কাস র‍্যাশফোর্ড। লিড পায় অতিথিরা। সাত মিনিট পর সুইস মিডফিল্ডার গ্রানিত জাকার ক্রসে বল পেয়ে হেডে বল জালে জড়িয়ে সমতা টানেন স্ট্রাইকার এডি এনকেটিয়া।

বিরতির পর ৫৩ মিনিটে বুকায়ো সাকার বাঁ পায়ের দূরপাল্লার শটে আর্সেনাল এগিয়ে যায়। যদিও তা ছয় মিনিটের বেশি ধরে রাখা যায়নি। কর্নার কিক থেকে বল পেয়ে হেডে নিশানাভেদ করেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ।

Reneta

নির্ধারিত সময়ের শেষ মিনিটে এডি এনকেটিয়া বল জালে পাঠানোর পর রেফারি ভিএআরের সাহায্য নিয়ে গোলের সংকেত দেন। তাতেই হয়ে যায় ম্যাচের ফল নির্ধারণ।

ইতিহাদ স্টেডিয়ামে হওয়া আরেক ম্যাচটি ছিল একেবারেই হালান্ড শো। ৪০ মিনিটে কেভিন ডি ব্রুইনের ক্রসে বল নিয়ে হেডে উলভসদের জালে বল ঠেলে দেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।

বিরতির পর ৫০ মিনিটে স্পট কিক থেকে গোল করে হালান্ড দ্বিতীয় গোলের দেখা পান। চার মিনিট পর রিয়াদ মাহরেজের কাছ থেকে বল নিয়ে বাঁ পায়ের শটে পূরণ করেন হ্যাটট্রিক। একইসঙ্গে ইপিএলের চলতি মৌসুমে সর্বাধিক গোলদাতা ২২ বর্ষী ফুটবোলারের গোলসংখ্যা এখন ২৫।

সান মামেসে হওয়া ম্যাচের ২৪ মিনিটে মার্কো আসেনসিওর বাড়ানো বল নিয়ে রিয়ালকে লিড পাইয়ে দেন করিম বেনজেমা। এরপর ৯০ মিনিটের মাথায় রদ্রিগোর পাসে বল নিয়ে ডান পায়ের দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন টনি ক্রুস।

ন্যু ক্যাম্পে হওয়া খেলার ৩৫ মিনিটে রাফিনহার ক্রসে বল পেয়ে বার্সার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন পেদ্রি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্সেনালইপিএলইংলিশ প্রিমিয়ার লিগউলভারহ্যাম্পটনগেটাফেবার্সেলোনাম্যান ইউনাইটেডম্যানচেস্টার ইউনাইটেডম্যানচেস্টার সিটিম্যানসিটিরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ব্রাজিলের হেক্সা মিশনে মরক্কো-স্কটল্যান্ড চ্যালেঞ্জ

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT