চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাগুরুত্বপূর্ণ সময়ে হেরে ক্ষমা চাইলেন ক্লপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের দুই ফুটবলার মাঠে, একজন দুঃখিত ও অন্যজন আত্মবিশ্বাসী. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল, ম্যানচেস্টার সিটির সাথে শিরোপার লড়াইয়ে টিকে থাকা লিভারপুল শেষ রাউন্ডের দিকে এসে বাজে পারফরম্যান্স দেখাতে শুরু করেছে। গত তিন ম্যাচে দুই হার দেখেছে ইয়ূর্গেন ক্লপের দল। শিরোপার আশাও একপ্রকার ছেড়ে দিতে হচ্ছে অলরেডদের। বুধবার রাতে এভারটনের কাছে ২-০ গোলে হেরেছে দলটি। এমন হারের পর সমর্থকদের কাছে ক্ষমাই চাইলেন ক্লপ।

ম্যানচেস্টার সিটি, আর্সেনাল এবং লিভারপুল শেষদিকে শিরোপার লড়াই বেশ জমিয়ে তুলেছিল। আর্সেনাল সবশেষ তিন ম্যাচের একটিতে এবং লিভারপুল দুটিতে হারায় বর্তমান চ্যাম্পিয়ন সিটিজেনদের শিরোপা ধরে রাখার কাজটা সহজ হয়ে যাচ্ছে। এ দল দুটি সমান ৩৪ ম্যাচ খেললেও সিটি খেলেছে ৩২ ম্যাচ।

এভারটনের বিপক্ষে হারের পর শিরোপার বিষয়ে ক্লপ বলেছেন, ‘আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির খুব খারাপ সময় যেতে হবে। জানি না কী হবে। ভক্ত-সমর্থকদের কাছে আজকের জন্য শুধু ক্ষমাই চাইতে পারি। আমরা আরও ভালো করতে পারতাম, কিন্তু পারিনি এবং সেজন্য হেরেছি।’

Banglabid

‘আমরা যথেষ্ট ভালো খেলিনি, যেটা স্বীকার করতে হবে। আজ এমন হবে আশা করিনি, কিন্তু এটা ঘটেছে। অবশ্যই এটা আমাদের জন্য খুব ভালো কোনো মুহূর্ত নয়, কিন্তু মোমেন্টাম ফেরাতে হবে।’

৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখনও আর্সেনাল। হারের পরও ৭৪ পয়েন্টে দুইয়ে আছে লিভারপুল। সিটিজেনদের ৭৩, অবস্থান তিনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালইপিএলএভারটনক্লপম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT