চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পালনের আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৪
- সেমি লিড, পরিবেশ
A A
বাংলাদেশের পরিবেশ উপদেষ্টা জলবায়ু অর্থায়নের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাপী ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি উন্নত দেশগুলোকে তাদের জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি পালনের আহ্বান জানান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রতি উন্নত দেশগুলোর সহায়তার প্রতিশ্রুতি পালন করার এখনই সময়।

২৮ অক্টোবর সন্ধ্যায় ঢাকার গুলশানে ইউরোপীয় ইউনিয়নের আয়োজিত কপ২৯ অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন। ইইউ’র এ অভ্যর্থনার মূল লক্ষ্য ছিল কপ২৯ সম্মেলনের আগে বিভিন্ন দেশ ও অংশীজনের মধ্যে সহযোগিতা জোরদার করা।

উপদেষ্টা রিজওয়ানা ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অসমতাপূর্ণ জলবায়ু চ্যালেঞ্জের বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের মোট কার্বন নিঃসরণে সামান্য অবদান রেখেও জলবায়ুর নেতিবাচক প্রভাব বহন করছে। তাই জলবায়ু পরিবর্তনের সম্মুখযোদ্ধা দেশগুলোর বাস্তবতা অনুধাবন করে ন্যায়সংগত সমাধানের প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশের সহনশীলতার সাথে বৈশ্বিক সহায়তার সঠিক ও টেকসই সমন্বয় হওয়া উচিত। এছাড়াও তিনি বলেন, তাঁর সরকার জলবায়ু কর্মে যুবসম্প্রদায়ের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কাজ করছে।

Banglabid

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার অনুষ্ঠানে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতায় সক্রিয় ভূমিকা এবং গ্লোবাল ক্লাইমেট রেজিলিয়েন্স নেটওয়ার্কে বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করেন।

অনুষ্ঠানে ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতবৃন্দ, পরিবেশ সচিব, আন্তর্জাতিক প্রতিনিধিবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, পরিবেশ সংশ্লিষ্ট অংশীজন এবং যুব জলবায়ু কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি ন্যায়সংগত জলবায়ু সমাধানের প্রয়োজনীয়তার আহ্বানের মধ্য দিয়ে সমাপ্ত হয়। এই অভ্যর্থনা অনুষ্ঠানে কপ২৯-এ তাৎক্ষণিক পদক্ষেপ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে সুরক্ষিত করার আহ্বান জানানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীসৈয়দা রিজওয়ানা হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাত্রদল নেতা সাইফের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

পরবর্তী

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র পাচারকালে স্বামী-স্ত্রী আটক

পরবর্তী
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও স্বামী-স্ত্রী আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র পাচারকালে স্বামী-স্ত্রী আটক

প্রকাশ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি-সাধারণ সম্পাদক. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার প্রকাশ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি-সাধারণ সম্পাদক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT