চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার কারণেই বদলে গেছে সমগ্র বাংলাদেশ: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ণ ০৬, মে ২০২৩
রাজনীতি
A A

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার কারণেই আজ সমগ্র বাংলাদেশ বদলে গেছে। সেই কারণে সমগ্র পৃথিবী আজ শেখ হাসিনা ও বাংলাদেশের প্রশংসা করছে। শুধু প্রশংসা করতে পারে না বিএনপি। বাংলাদেশ নিয়ে সমগ্র বিশ্বের প্রশংসা শুনে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন তারা আবোল-তাবোল বকছে।

মন্ত্রী আজ দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নবনির্মিত তেলিপাড়া সেতুসংলগ্ন চত্বরে বিভিন্ন দপ্তরের অর্থায়নে চার ইউনিয়নে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত শতাধিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি নেতাদের একটু মানসিক চিকিৎসা করা প্রয়োজন। সম্ভবত গরমের কারণে তাদের মাথা একটু খারাপ হয়ে গেছে। কারণ কিছু কিছু মানুষ আছে যারা বেশি গরম পড়লে মাথা ঠিক রাখতে পারেনা। তাদেরও এটা হয়েছে কি না সেটিই আমার প্রশ্ন ? আবার কিছু মানুষ আছে শীতকাল আসলে মাথা ঠিক থাকে না। তাদের কিন্তু দুই মৌসুমেই মাথা ঠিক থাকে না।

তিনি বলেন, যারা শুধু ভোট আসলে বড় বড় কথা বলে, তাদের জিজ্ঞেস করবেন আমরা যে চকচকে রাস্তা করেছি, তার গর্তগুলো তারা ভরাট করতে পারবে কিনা? আমরা কাজ করি আর তারা শুধু ভুল খোঁজে। বিএনপি মূলত ‘ভুল ধরা পার্টি’।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপির নেতা মির্জা ফখরুল, গয়েশ্বর বাবু, খন্দকার মোশাররফ, রিজভী আহমেদ ও আমির খসরু সাহেব দেখি আমাদের সমালোচনা করে। আমি তাদের বলবো, আপনারা মাথা খারাপ না করে ঠাণ্ডা রাখুন। আপনারাও স্বীকার করুন, আজকে দেশ শেখ হাসিনার নেতৃত্বে বদলে গেছে।

এ সময় দলের কর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে হাছান মাহমুদ বলেন, দলের নাম বিক্রি করে কেউ অপকর্মে লিপ্ত হলে তাদের কোন জায়গা আমাদের দলে নেই। তাদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে। সরফভাটা ইউনিয়নের পাহাড়ি এলাকায় কিছু সন্ত্রাসীর অবস্থান এবং নানা অপরাধ কর্মকাণ্ড ঘটছে। সেখানে পুলিশ বিট দেয়া হয়েছে। খুব সহসাই তাদের সন্ত্রাসী কার্যক্রম সমূলে দমন করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্যমন্ত্রীহাছান মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে রোমেনা আফাজ: বনহরের স্রষ্টাকে নতুন করে স্মরণ

জুলাই ১৮, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৫ হাজার ছাড়াল

জুলাই ১৮, ২০২৬

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

জুলাই ১৮, ২০২৬

কর্ণফুলীর পানির উচ্চতা বৃদ্ধিতে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট উন্মুক্ত

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT