ফুটবল

প্রিমিয়ার লিগে চালু হচ্ছে যেসব নতুন আইন

প্রিমিয়ার লিগের ম্যাচে রেফারির সঙ্গে কোচের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রেফারিরা অ্যানফিল্ডে লিভারপুলের ম্যাচ পরিচালনা করছেন

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৫-২৬ মৌসুমের পর্দা উঠছে রাতে। নতুন মৌসুমের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের মাঠে খেলবে বোর্নমাউথ। চ্যাম্পিয়নশিপ খেলে ১০০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে ফিরেছে লিডস ইউনাইটেড ও বার্নলি। সান্দারল্যান্ডও ফিরেছে শীর্ষ লিগে। ইংলিশ ফুটবলের ১২৭তম ও প্রিমিয়ার লিগের ৩৪তম আসরে ফুটবল মাঠে কার্যকর হতে চলেছে বেশকিছু নতুন আইন।

নতুন আইনে গোলরক্ষক আট সেকেন্ডের বেশি সময় বল কাছে রাখতে পারবেন না। অতিরিক্ত সময় বল ধরে রাখলে শাস্তি হিসেবে প্রতিপক্ষ পাবে কর্নার কিক। এসময় পাঁচ সেকেন্ড হয়ে গেলে রেফারি গোলরক্ষককে একবার সতর্ক করবেন।

এরআগে গোলরক্ষক ছয় সেকেন্ডের বেশি বল ধরে রাখতে পারতেন না। শাস্তি হিসেবে সরাসরি ফ্রি-কিক পেত না প্রতিপক্ষ। তবে আইনটি খুবই কম সময়ে প্রয়োগ করতে দেখা যায়।

নতুন আইনে ম্যাচ চলাকালে রেফারির কাছে শুধু দলের অধিনায়ক যেতে পারবেন। যদি গোলরক্ষকই অধিনায়ক হন, তাহলে ম্যাচের কিক-অফের আগেই দল থেকে একজন প্রতিনিধিকে নির্ধারণ করে দিতে হবে।

রেফারির কাছে অনুমতি ছাড়া অধিনায়ক ও প্রতিনিধি ব্যতিত কেউ গেলে কিংবা খারাপ ব্যবহার করলে হলুদ কার্ড দেখতে হবে সেই খেলোয়াড়কে।

ইংলিশ ফুটবলার মেড ইউরো ফাইনালে নতুন আইনে পুনরায় শট নিচ্ছেন

পেনাল্টি কিক নেয়ায়ও আসছে পরিবর্তন। কোন ফুটবলার যদি পেনাল্টি নিতে ভুলবশত দুবার বল স্পর্শ করেন অথবা শট নিতে দেরি করেন, তাহলে পুনরায় শট নিতে হবে।

যদিও পেনাল্টি শট নেয়ার নতুন আইনটি মেয়েদের ইউরোর ফাইনালে প্রয়োগ হয়ে গেছে। ইংল্যান্ড ও স্পেনের টাইব্রেকারে ইংলিশ তারকা বেথ মেড দুবার স্লিপ করে বল স্পর্শ করে পুনরায় পেনাল্টি নিয়েছিলেন, তার প্রথম শটে গোল হয়েছিল।

নতুন আইনে তিনি পুনরায় শট নিলে তা ফিরিয়ে দেন স্পেন গোলরক্ষক কাতা কল। কিন্তু পূর্বের আইনে তাকে দ্বিতীয়বার শট নিতে দেয়া হতো না। প্রথম শটে ভুল হলে আরকিছু গণ্য হতো না।

বিষয়:ইংলিশ প্রিমিয়ার লিগ নতুন আইন লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…