ফুটবল

টানা তিন হারের পর একটা পয়েন্ট পেল ম্যানসিটি

টানা তিন হারের পর একটা পয়েন্ট পেল ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সময়টা মোটেও ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ হারের পর ফুলহ্যাম এফসি’র সাথে ১-১ গোলে ড্র করেছে ইংলিশ জায়ান্টরা। ঘরের মাঠ ইতিহাদে ফুলহ্যামের সাথে ড্র করে এক পয়েন্ট পেয়েছে দলটি, নেমে গেছে টেবিলের তিনে।

শনিবার ইতিহাদ স্টেডিয়ামে ফুলহ্যামে মখোমুখি হয় এনজো মারেসকার ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধের ১৭ মিনিটে ফুলহ্যামকে এগিয়ে এনে দেন ফরোয়ার্ড রদ্রিগো মুনিজ, ১-০ গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। বিরতির আগে আর কোন দল গোল করতে না পারলে ১-০তে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকেরা।

বিরতির পরে একের পর এক আক্রমণ চালায় ম্যানচেস্টার সিটি। ৫৮ মিনিটে মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের চেষ্টায় গোল পেয়ে যায় স্বাগতিকেরা, ১-১ সমতায় ফিরে ম্যানসিটি। পরে কোনো দল আর গোল করতে না পারলে সমতায় এক পয়েন্ট তুলে সন্তুষ্ঠ থাকতে হয় মারেস্কার দলকে।

১১ ম্যাচে তিন হারের পর এক ড্র’তে টেবিলের তিনে নেমে গেছে আর্লিং হালান্ডরা, তাদের পয়েন্ট এখন ২২। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল। সমান ১০ ম্যাচ খেলে ২২ পয়েন্টের সাথে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের দুইয়ে ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন।

বিষয়:ইতিহাদ স্টেডিয়াম ইংলিশ প্রিমিয়ার লিগ ফুলহ্যাম ম্যানচেস্টার সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…