ফুটবল

কেমন দল সাজালো ইংল্যান্ড?

ইংল্যান্ডের ফুটবল দল, খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের ফুটবল দলের তিন খেলোয়াড়, প্রস্তুত ম্যাচের জন্য, পটভূমিতে ইংল্যান্ডের পতাকা।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতি আসরেই হট-ফেভারিট ইংল্যান্ড কাতার বিশ্বকাপের মিশনে ২৬ সদস্যের দল দিয়েছে। কোচ গ্যারেথ সাউথগেটের পছন্দে ঠাঁই পেয়েছেন নিয়মিত মুখদের প্রায় সকলেই।

রাশিয়ায় গত আসরের সেমিফাইনালিস্ট ‘থ্রি লায়ন্সরা’ দলে বলতে গেলে কোনো চমকই রাখেনি। ক্লাব-জাতীয় দল মিলিয়ে মাঠে দীর্ঘ দুঃসময় কাটাতে থাকা হ্যারি ম্যাগুয়েরও যাচ্ছেন কাতারে।

গ্রুপ বি-তে ইংলিশদের প্রথম ম্যাচ ইরানের বিপক্ষে, ২১ নভেম্বর। গ্রুপের বাকি দুই সঙ্গী যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৬ নভেম্বর ও ওয়েলসের বিপক্ষে ৩০ নভেম্বর নামবে হ্যারি কেনের দল।

ইংল্যান্ডের বিশ্বকাপ দল

গোলরক্ষক: নিক পোপ, অ্যারন রামসডেল, জর্ডান পিকফোর্ড।

ডিফেন্ডার: হ্যারি ম্যাগুয়ের, কাইল ওয়াকার, জন স্টোনস, এরিক ডিয়ের, কাইরেন ট্রিপিয়ের, লুক শ, ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড, কনোর কোডি, বেনজামিন হোয়াইট।

মিডফিল্ডার: জর্ডান হেনডারসন, ডেক্লান রিচি, ম্যাশন মাউন্ট, জুড বেলিংহাম, ক্যালভিন ফিলিপস, কনোর গ্যালাঘের, জেমস ম্যাডিসন।

ফরোয়ার্ড: রাহিম স্টার্লিং, হ্যারি কেন, জ্যাক গ্রিলিশ, বুকায়ো সাকা, ফিল ফোডেন, ক্যালুম উইলসন, মার্কাশ র‌্যাশফোর্ড।

বিষয়:ইংল্যান্ড কাতার বিশ্বকাপ-2022 কেন ম্যাগুয়ের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…