চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের জরিমানা, কাটা গেল চ্যাম্পিয়নশিপ পয়েন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ১৫, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ক্রিকেটার ব্যাটিং করছে, প্রতিপক্ষের বোলার পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০ ওভারে ২৯৯ রান তুলে ১৮ মাস পর টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড। জনি বেয়ারস্টোর ৭৭ বলে সেঞ্চুরি ও অধিনায়ক বেন স্টোকসের দৃঢ়তায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে ইংলিশরা। দুর্দান্ত জয়ের পর শাস্তিও পেতে হয়েছে ইংলিশদের।

স্লো ওভার রেটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে দুই পয়েন্ট কাটা গেছে ইংল্যান্ডের। একই সাথে জরিমানা গুনতে হয়েছে ম্যাচ ফির ৪০ শতাংশ।

সিরিজ জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ৮ নম্বরে থাকা ইংলিশদের পয়েন্ট ৪২ হওয়ার কথা, দুই পয়েন্ট কাটা যাওয়ায় তাদের পাশে এখন ৪০ পয়েন্ট। শতাংশে যা ২৫ থেকে কমে ২৩.৮০তে নেমে এসেছে।

Banglabid

আইসিসির কোড অব কন্ডাক্টে ২.২২ ধারার অধীনে খেলোয়াড়দের প্রতি ওভার স্লো রেটের কারণে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা ও ১ পয়েন্ট করে কাটা হয়। ইংল্যান্ড সেখানে দুই ওভার পিছিয়ে ছিল।

মাঠ আম্পায়ার মাইকেল গফ এবং পল রেইফেল, থার্ড আম্পায়ার রড টাকার এবং চতুর্থ আম্পায়ার মার্টিন স্যাগার্স স্টোকসকে দোষী সাব্যস্ত করে স্লো ওভার রেটের অভিযোগ আনেন। স্টোকস তা মেনে নিলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন স্টোকস। বেয়ারস্টো ফিরে গেলেও ৭৫ রান এনে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন। জয়ের পর ম্যাচের প্রতিটি মিনিটি উপভোগ করার কথা জানিয়েছেন।

Reneta

‘এ জয় লর্ডস এবং বিশ্বকাপ ফাইনালকে মনে করিয়ে দেয়। ম্যাচের প্রতিটি মিনিট উপভোগ করেছি। এটা মোটামুটি ঠিক ছিল যে আমরা এই ম্যাচটি জিততে চাই। জয়ের জন্য এমন মানসিকতাই আমরা চেয়েছিলাম সব ব্যাটারের কাছে। এটা অসাধারণ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেয়ারস্টোস্টোকস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগ নেতার থাপ্পড়ে শিক্ষক হাসপাতালে

পরবর্তী

ভাগ্য বদলাক বা না বদলাক, আমি লেগে থাকবো: আদর

পরবর্তী
একজন পুরুষ ব্যক্তিত্বের সাক্ষাৎকার, পেশাদার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাগ্য বদলাক বা না বদলাক, আমি লেগে থাকবো: আদর

ব্যস্ত শহরে একজন ব্যক্তি ভারী বস্তা বহন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষি কাজে উৎসাহ দিতে শ্রীলঙ্কায় বাড়তি একদিন সাপ্তাহিক ছুটি ঘোষণা

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT