‘ইংল্যান্ড বিশ্বকাপের সেমিতে’
বলছেন সাবেক অধিনায়ক মাইকেল ভন

ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে সেমিফাইনাল জয়ের উদযাপন করছে, তাদের জার্সিতে নাম ও নম্বর দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
এবারের বিশ্বকাপে তিন ম্যাচ খেলে দুটিতে বড় হার দেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। জশ বাটলারের দল আছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। তারপরও ইংল্যান্ডকে সেমিফাইনালেই দেখছেন ইংলিশদের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
সবশেষ আফগানিস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ৬৯ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪৮ বর্ষী ভন লেখেন, ‘ইংল্যান্ড বিশ্বকাপের সেমিতে।’
আসরে প্রথম জয় পাওয়া আফগানিস্তান শুরুতে ব্যাট করে ৪৯.৫ ওভারে ২৮৪ রান তুলেছিল। জবাবে ৪০.৩ ওভার ২১৫ রানে অলআউট হয় থ্রি লায়ন্স বাহিনী। ৬৯ রানে জেতে হাসমতউল্লাহ শহিদীর দল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






