চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের জয়ে উইম্বলডনে থেমে গিয়েছিল জোকোভিচের লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৪
অন্যান্য খেলা, ফুটবল, স্পোর্টস
A A
জোকোভিচের সঙ্গে তার সঙ্গী, উইম্বলডন ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার রাতে উইম্বলডনে তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার অ্যালেক্সি পপিরিনের মুখোমুখি হয়েছিলেন নোভাক জোকোভিচ। প্রথম সেট ঠিকঠাক শেষ হলেও দ্বিতীয় সেটে থেমে যায় দুজনের লড়াই। কারণ, ইউরোতে সুইজারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জয়।

ডুসেলডর্ফে কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ও দুদল শেষ করে ১-১ সমতায়। টাইব্রেকারে সুইসদের ৫-৩ ব্যবধানে হারিয়ে সেমি নিশ্চিত করে ইংল্যান্ড। জার্মানিতে ইংলিশদের জয়ের উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ে উইম্বলডনে।

সেন্টার কোর্টে উপস্থিত দর্শকের উল্লাস এতটাই ছিল যে, জোকো ও পপিরিনকে খেলা থামিয়ে দিতে হয়। লড়াই বন্ধ করার পর জোকোকে বাঁ-পায়ে ডামি পেনাল্টি শট নিতেও দেখা যায়। সার্বিয়ান তারকার সঙ্গে যোগ দিয়ে শট থামানোর ভঙ্গি করেন পপিরিন।

Centre Court erupts as the news that @England have won on penalties filters through 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿#Wimbledon | #EURO2024 pic.twitter.com/OoKv7n1tVo

— Wimbledon (@Wimbledon) July 6, 2024

পরে খেলা গড়ালে জয় নিয়ে কোর্ট ছাড়েন জোকোভিচ। প্রথম সেট হেরে গেলেও পরের তিন সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান কিংবদন্তি। ৪-৬, ৬-৩, ৬–৪ এবং ৭-৬ (৭-৩) গেমে ৩-১এ সেটে জিতে শেষ ষোলো নিশ্চিত করে জোকার।

পপিরিনকে হারানোর পর ইংল্যান্ডকে সেমি নিশ্চিত করায় অভিবাদন জানান জোকো। সার্বিয়ান মহাতারকা বলেন, ‘অভিনন্দন ইংল্যান্ড। আমিও পেনাল্টিতে বাঁ-পায়ে একটি শট নেয়ার চেষ্টা করেছি। কিন্তু অ্যালেক্সি বেশ ভালোভাবে প্রতিহত করেছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪ইংল্যান্ডউইম্বলডনজোকোভিচপপিরিনলিড স্পোর্টসসুইজারল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্যাস সরবরাহে স্বস্তি সাময়িক, আসলে সমাধান কী?

আগস্ট ৭, ২০২৬

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT