চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ বছর পর ইংল্যান্ডকে টেস্টে হারাল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছেন, ইংল্যান্ডের বিপক্ষে জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৪ সালে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট জিতছিল শ্রীলঙ্কা। এরপর আরও দশটি ম্যাচে মুখোমুখি হয়ে নয়টিতেই হেরেছিল লঙ্কান বাহিনী, একটিতে ড্র করেছিল। ১০ বছর পর ১১তম ম্যাচে এসে অবশেষে ইংলিশদের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ডের মাটিতেই। পাথুম নিশাঙ্কার অপ্রতিরোধ্য সেঞ্চুরিতে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে ধনাঞ্জয়া ডি সিলভার নেতৃত্বাধীন দল। শেষ ম্যাচ জিতলেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা।

লাল বলের ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার নবম জয় এটি। এই ম্যাচ নিয়ে মোট ৩৯ ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল। সেখানে ইংল্যান্ডের জয় ১৯টিতে। আর ড্র হয়েছে ১১ ম্যাচে।

ওভালে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৩২৫ রানে ইংলিশদের গুটিয়ে দেয়ার পর লঙ্কানরা থামে ২৬৩ রানে। ৬২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ইংল্যান্ড থামে ১৫৬ রানে। ২১৯ রানের লক্ষ্যে নেমে একদিন ও দুই সেশন হাতে রেখেই ৮ উইকেটে জয় নিশ্চিত করে লঙ্কান বাহিনী।

তৃতীয় দিনেই ইংলিশদের দ্বিতীয় ইনিংসের ইতি টেনে দেন লঙ্কান বোলাররা। জেমি স্মিথের ৬৭ রানের ইনিংসে ১৫৬ রান তোলে ইংল্যান্ড। ব্যাটারদের দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন ড্যান লরেন্স। বাকীদের কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।

লঙ্কানদের হয়ে লাহিরু কুমারা ৪টি, বিশ্ব ফের্নান্দো ৩টি এবং আসিথা ফের্নান্দো দুটি উইকেট নেন।

২১৯ রানের লক্ষ্যে নেমে আক্রমণাত্মক ব্যাটিং উপহার দেয় শ্রীলঙ্কা। ১৫ ওভার ব্যাট করে আলোকসল্পতার কারণে তৃতীয়দিনের খেলা শেষ হওয়ার আগে ১ উইকেটে ৯৪ রান তোলে তারা।

Reneta

জয় থেকে ১২৫ রান দূরে থাকতে চতুর্থ দিন ব্যাটে আরও এক উইকেট হারায় শ্রীলঙ্কা। পরে অ্যাঞ্জেলো ম্যাথুজকে সঙ্গী করে সেঞ্চুরি পূর্ণ করে নেন পাথুম নিশাঙ্কা। তাদের অপ্রতিরোধ্য ১১১ রানের ইনিংসে জয় নিশ্চিত করে লঙ্কান দল। ১৩ চার ও দুই ছক্কায় ১২৪ বলে ১২৭ রান করেন নিশাঙ্কা। ৬১ বলে ৩২ রান করেন ম্যাথুজ। এছাড়া কুশল মেন্ডিস ৩৭ বলে ৩৯ রান করেন।

এর আগে প্রথম ইনিংসে ৬৯.১ ওভার ব্যাট করে ৩২৫ রান করে ইংল্যান্ড। ১৫৬ বলে ১৫৪ রান করেন অলি পোপ। ৭৯ বলে ৮৬ রান করেন বেন ডাকেট।

লঙ্কানদের হয়ে মিলান রত্নায়েক তিনটি এবং বিশ্ব ফের্নান্দো, লাহিরু কুমারা ও ধনাঞ্জয়া ডি সিলভা দুটি করে উইকেট নেন।

জবাবে নেমে প্রথম ইনিংস নিয়ে ২৬৩ রানে থেমে যায় লঙ্কানরা। নিশাঙ্কা ৬৪ রান, সিলভা ৬৯ এবং কামিন্দু মেন্ডিস ৬৪ রান করেন।

ইংলিশ বোলারদের হয়ে অভিষিক্ত জশ হাল এবং অলি স্টোন তিনটি করে উইকেট নেন। ক্রিস ওকস নেন দুটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্টওভালনিশাঙ্কালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তথ্য কমিশনে দলীয় ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত নিয়োগের দাবি

আগস্ট ৬, ২০২৬

২৪ ঘণ্টায় হামে ৬ জনের মৃত্যু

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাসের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের, গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্য

আগস্ট ৬, ২০২৬

‘দুইতিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ’

আগস্ট ৬, ২০২৬

উন্মুক্ত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT