চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লর্ডসে বল হাতে স্বপ্নের অভিষেক, লর্ডসেই প্রথম সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
লর্ডসে ক্রিকেটে সেঞ্চুরি উদযাপন করছেন একজন ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল গাস অ্যাটকিনসনের। লর্ডসে অভিষেক ইনিংসে ৭ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। ১২ উইকেট নিয়ে আলো কেড়েছিলেন ডানহাতি পেসার। মাস দেড়েক পর সেই লর্ডসেই ব্যাট হাতে জ্বলে উঠলেন। ক্যারিয়ারের পঞ্চম টেস্টে আট নম্বরে নেমে সেঞ্চুরি করেছেন ২৬ বর্ষী ইংল্যান্ড তারকা।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম টেস্টে জয়ের পর বৃহস্পতিবার নেমেছে দ্বিতীয় টেস্টে। দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলেছেন অ্যাটকিনসন। ১০৩ বলে সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ছিল ১১ চার ও ৪ ছক্কার মার।

বৃহস্পতিবার লর্ডসে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১০২ ওভারে সব উইকেট হারিয়ে ৪২৭ রান তুলেছে ইংল্যান্ড।

প্রথমদিন শেষে ৭ উইকেটে ৩৫৮ রান সংগ্রহ করেছিল ইংল্যান্ড। ২১৬ রানে ক্রিস ওকস আউট হওয়ার পর নামেন অ্যাটকিনসন। দারুণ সঙ্গ দেন জো রুটকে। প্রথমদিনে সেঞ্চুরি তুলে নেন রুট। ২০৬ বলে ১৪৩ রানে ফিরে যান। ৩০৮ রানে রুটের উইকেট হারালে ম্যাথিউ পটসকে নিয়ে ৪৯ রান তুলে দিন শেষ করেন অ্যাটকিনসন।

দ্বিতীয় দিনে নেমে জুটিটি আরও ৩৬ রান যোগ করেছে। সেঞ্চুরি তুলে নেন অ্যাটকিনসন। ৩৯৩ রানে পটসের উইকেট উইকেট হারায় স্বাগতিক দল। পরে অলি স্টোনকে নিয়ে আরও ২৭ রান যোগ করেন অ্যাটকিনসন। ৯৯.৩ ওভারে আসিথা ফের্নান্দোর বলে মিলান রত্নায়েকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ১৪ চার ও ৪ ছক্কায় ১১৫ বলে ১১৮ রান করে যান। ৪২৭ রানে গুটিয়ে যায় স্বাগতিক ইনিংস।

লঙ্কানদের হয়ে আসিথা ফের্নান্দো ৫ উইকেট নেন। দুটি করে উইকেট নেন মিলান রত্নায়েক ও লাহিরু কুমারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটকিনসনইংল্যান্ডইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্টলর্ডসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল সভা নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT