ক্রিকেট

সেঞ্চুরি হাতছাড়া উইলিয়ামসনের, তিনশো পেরিয়ে নিউজিল্যান্ড

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানের শট, দর্শকরা মাঠে উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের শট, দর্শকরা মাঠে উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দুই দেশের দুই কিংবদন্তি ব্যাটারের নামে নামকরণ করা হয়েছে, ক্রো-থর্প ট্রফি। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে সেঞ্চুরির খুব কাছে গিয়ে হাতছাড়া করেছেন অভিজ্ঞ কেন উইলিয়ামসন। তার ৭ রানের আক্ষেপের দিনে কিউইরা ৮ উইকেটে তুলেছে ৩১৯ রান। ফিফটি হাতছাড়া করেছেন টম ল্যাথাম।

ক্রাইস্টচার্চে টসে জিতে বৃহস্পতিবার স্বাগতিকদের ব্যাটে পাঠায় ইংল্যান্ড। ৪ রানেই প্রথম উইকেট হারায় দলটি। ২ রানে গাস অ্যাটকিনসনের বলে ফিরতি ক্যাচ দেন কিউই ওপেনার ডেভন কনওয়ে। পরে উইলিয়ামসনকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন অধিনায়ক টম ল্যাথাম।

৫৪ বলে ৪৭ রান করে ল্যাথাম আউট হলে আসেন রাচীন রবীন্দ্র। তাকে নিয়ে ৬৮ রানের জুটি গড়েন উইলিয়ামসন। ৩৪ রান করে রাচীন ফিরে গেলে ড্যারিল মিচেলকে নিয়ে ৬৯ রানের আরেকটি জুটি গড়েন ৩৪ বর্ষী উইলিয়ামসন।

১৯৩ রানে ৩ উইকেটের সময় চা বিরতি কাটিয়ে ফিরে শেষ সেশন নিজেদের করে নেয় ইংল্যান্ড। উইলিয়ামসনসহ আরও ৪ ব্যাটারকে সাজঘরের পথ দেখান ইংলিশ বোলাররা। একে একে ১৯ রান করা মিচেল, টম ব্লান্ডেল (১৭), নাথান স্মিথ (৩), ম্যাট হেনরিকে (১৮) ফেরায় তারা। ৮ উইকেটে ৩১৯ রানে প্রথমদিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড।

ফিফটির কাছে থাকা গ্লেন ফিলিপস ৪১ ও টিম সাউদি ১০ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের হয়ে ২০ ওভারে ৬৯ রান দিয়ে ৪ উইকেট শোয়েব বশিরের। ২টি করে উইকেট নেন অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স।

বিষয়:ইংল্যান্ড উইলিয়ামসন ক্রো-থর্প ট্রফি নিউজিল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…