চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রুকের শতকে ভালো অবস্থানে ইংল্যান্ড

ক্রো-থর্প ট্রফি সিরিজে দ্বিতীয় দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ক্রিকেট ম্যাচে দুই ব্যাটসম্যানের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রো-থর্প ট্রফি সিরিজে প্রথম টেস্টে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো অবস্থানে আছে ইংল্যান্ড। ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিন শেষে ৩১৯ রান ইংল্যান্ডের, পিছিয়ে আছে ২৯ রানে, হাতে ৫ উইকেট। সেঞ্চুরিয়ান হ্যারি ব্রুক ১৩২ সাথে ৩৭ রানে অপরাজিত আছেন অধিনায়ক বেন স্টোকস।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে করা ৩৪৮ রানের জবাব দিতে নেমে প্রথমেই উইকেট হারায় সফরকারীরা। সেখান থেকে টেনে তোলার দায়িত্ব নেন ওলি পোপ ও ব্রুক। পঞ্চম উইকেট জুটিতে দুজনে ১৫১ রানের জুটি গড়েন। পোপ ৭৭ রানে আউট হন, সেঞ্চুরি তুলে নেন ব্রুক।

অধিনায়ক স্টোকসের সাথে ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ৩০০ পার করান ব্রুক। আগে ইনিংস মেরামতের চেষ্টা করেন বাঁহাতি ওপেনার বেন ডাকেট। তিনিও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ড তোলে ৩১৯ রান, শেষ হয় দ্বিতীয় দিনের খেলা।

পেসার নাথান স্মিথ নেন ২ উইকেট। টিম সাউথি, ম্যাট হেনরি এবং উইলিয়াম ও’রউক নেন একটি করে উইকেট।

এর আগে সেঞ্চুরির খুব কাছে গিয়ে হাতছাড়া করেন অভিজ্ঞ কেন উইলিয়ামসন। তার ৭ রানের আক্ষেপের প্রথমদিনে কিউইরা ৮ উইকেটে তুলেছিল ৩১৯ রান। ফিফটি হাতছাড়া করেন টম ল্যাথাম, ৫৮ রান করেন গ্লেন ফিলিপস। দ্বিতীয় দিনে স্বাগতিকরা ৩৪৮ রানে অলআউট হয় প্রথম ইনিংসে।

ইংল্যান্ডের হয়ে ২০ ওভারে ৬৯ রান দিয়ে ৪ উইকেট নেন শোয়েব বশির। ৪ উইকেট নেন ব্রাইডন কার্সও। ২টি উইকেট নেন গাস অ্যাটকিনসন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডনিউজিল্যান্ডপোপফিলিপসবশিরব্রুকলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে ফেনীর প্রবাসী শেখ ফরিদের মৃত্যু, মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির সামুদ্রিক সামরিক জোট গঠন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT