চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

চলতি বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষে ধুঁকতে ধুঁকতে সেমিফাইনালের টিকিট কেটেছিল আর্জেন্টিনা। শেষ চারে তাদের সামনে ছিল ইংল্যান্ড। সেখানেও ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আলবিসেলেস্তেরা। তবে হার না মানা মানসিকতা ও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল। কাতার বিশ্বকাপের পর টানা দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনাকে বিশ্বজয়ের মঞ্চে তোলার পর শিষ্যদের প্রশংসায় ভাসালেন কোচ লিওনেল স্কালোনি।

ম্যাচ শেষে নিজের আবেগ ধরে রাখতে পারেননি স্কালোনি। বলেছেন, ‘আমি বাকরুদ্ধ। আমাদের দেশ ও দেশের মানুষের জন্য এটি একটি বড় আনন্দ। সেদিনই আমি বলেছিলাম যে এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে।’

‘এই দলটা চাপের মুখে নিজেদের সেরা খেলাটা উপহার দেয়। আর যখন রক্তের গন্ধ পায়, তখনই তারা জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ে। আজ যদি আমরা হেরেও যেতাম, তাও আমি খুশি থাকতাম। কারণ দল শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সাহসিকতা ও লড়াকু মনোভাব ধরে রেখেছিল, আমাদের যা করার দরকার ছিল আমরা ঠিক তা-ই করেছি।’

মিশর ম্যাচের চেয়েও ইংল্যান্ড ম্যাচকে এগিয়ে রেখেছেন স্কালোনি। বলেছেন, ‘ভেবেছিলাম মিশরের ম্যাচটাই সেরা ছিল। কিন্তু আজকের ম্যাচ সবকিছুকে ছাড়িয়ে গেছে। প্রতিপক্ষ যেই হোক না কেন, এটা তো বিশ্বকাপের সেমিফাইনাল! ইতিহাসে আগে কখনো এমন কিছু হয়েছে কি না আমি জানি না। ডিয়েগোর (ম্যারাডোনা) সেই দ্বিতীয় গোলটি যেমন ইতিহাসে অমর হয়ে থাকবে, ঠিক তেমনি খেলার মানের দিক থেকে আজকের ম্যাচটি ছিল অবিশ্বাস্য।’

আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শিরোপা নির্ধারণী ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি নিয়ে নিজের ভাবনার কথা জানাতে গিয়ে স্কালোনি জয়ের স্বপ্ন দেখালেন। বলেছেন, ‘আমরা জেতার চেষ্টা করব। সবকিছু উজাড় করে দেব। ফুটবলাররা মাঠে যা করে দেখাচ্ছে, তা সাধারণ মানুষকে বোঝানো খুবই কঠিন। আমরা অনন্য, আর এটা কোনো অহংকার নয়। এই দর্শক ও সমর্থকেরাই আমাদের জয়ের দিকে নিয়ে গেছে।’

বিশ্বমঞ্চে আর্জেন্টিনা জার্সির মর্যাদা ধরে রাখার বার্তা দিয়েছেন স্কালোনি। বলেছেন, ‘শেষ পর্যন্ত নিজের সবটুকু উজাড় করে দেওয়ার দাবি রাখে এই জার্সি। কোনো কিছুই জমিয়ে রাখা যাবে না। খেলোয়াড়েরা আবারও প্রমাণ করেছে যে তারাও দেশের বাকি সবার মতোই এই জার্সির গুরুত্ব গভীরভাবে অনুভব করে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাআলভারেজইংল্যান্ডফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমার্টিনেজমেসিলিড স্পোর্টসসেমিফাইনালসেমিলিড ২০২৬স্কালোনিহ্যারি কেন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT