চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৩ বছর বয়সেও ৫ উইকেট শিকার অ্যান্ডারসনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বয়স ৪৩, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সেই ২০২৪ সালে। তবে এখনও আগুনঝরা বোলার ইংলিশ পেসার জেমস আন্ডারসন। শনিবার প্রথম শ্রেণির ক্রিকেটে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগের নতুন মৌসুমের প্রথম রাউন্ডে ল্যাঙ্কাশায়ারের হয়ে বোলিংয়ে তাণ্ডব চালান অ্যান্ডারসন। ১৩ ওভার বল করে একটি মেডেনসহ ৬৪ রান খরচায় তুলে নেন ৫টি উইকেট। তার বোলিং গড় ছিল মাত্র ৪.৯২।

চল্লিশের কোটা পেরিয়ে গেলেও অ্যান্ডারসন প্রথম-শ্রেণির ক্রিকেটে এখনও প্রতিপক্ষের জন্য এক বড় হুমকি। গত মৌসুমে তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপের মাত্র ছয়টি ম্যাচ খেলে ২৫.৯৪ গড়ে ১৭টি উইকেট নিয়েছিলেন এবং তার ইকোনমি ছিল তিনেরও কম।

৪৩ বর্ষী এই খেলোয়াড় এখন দলের অধিনায়ক। দলের হয়ে তিনি ২০০১ সালে প্রথম অভিষেক করেছিলেন। এই কিংবদন্তি পেসার এ মৌসুমে ল্যাঙ্কাশায়ারকে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে ফিরিয়ে নেয়ার লক্ষ্য লড়ছেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ৫৬ বার ৫ উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন। ৩০৫ ম্যাচে তার উইকেট সংখ্যা ১ হাজার ১৪৮টি। এক ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৬ বার। ২০২১ সালে কেন্টের বিপক্ষে ১৯ রানের বিনিময় ৭ উইকেট নেন অ্যান্ডারসন, যা এখন পর্যন্ত তার সেরা বোলিং ফিগার।

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যতম সফলতম পেসার অ্যান্ডারসন। ২০২৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান তিনি। যদিও অবসরের ইচ্ছা না থাকলেও, দলের চাওয়াতেই অবসরের সিদ্ধান্ত নেন। ক্যারিয়ারে ১৮৮ টেস্ট খেলে ৭০৪ উইকেটে নেন এ ইংলিশ বোলার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫ উইকেটেইংল্যান্ডকাউন্টি চ্যাম্পিয়নশিপজেমস অ্যান্ডারসননর্দাম্পটনশায়ারপ্রথম শ্রেণির ক্রিকেটলিড স্পোর্টসল্যাঙ্কাশায়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

গালি খাওয়া তো আমার একটা নিয়তি: মোস্তফা সরয়ার ফারুকী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT