ক্রিকেট

ভারতকে ৪ রানে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

ইংল্যান্ড নারী ক্রিকেট দল সেমিফাইনালে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড নারী ক্রিকেট দল ভারতকে ৪ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে, খেলোয়াড়রা আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠে হেরে গেছে স্বাগতিক ভারত। ইংল্যান্ডের মেয়েদের কাছে হারমানপ্রিত কৌরের দল হেরেছে মাত্র ৪ রানে। জয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট কাটল নাটসিভার ব্র্যান্টের ইংল্যান্ড। এখনও সেমির আশা টিকে আছে ভারতের।

ইন্দোরে টসে জিতে আগে ব্যাট করে হেদার নাইটের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ২৮৮ রান তোলে ইংল্যান্ড। জবাবে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৪ রানে যেতে পারে ভারত। ৪ রানের জয়ের সাথে তৃতীয় দল হিসেবে নিশ্চিত হয় সেমিফাইনাল।

৯১ বলে ১৫ চার ও এক ছক্কায় ১০৯ রান করেন ইংল্যান্ডের তিন নম্বরে নামা নাইট। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান করেন অ্যামি জোন্স। অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্টের থেকে আসে ৩৮ রান। ভারতের দীপ্তি শর্মা নেন ৪ উইকেট। দুটি উইকেট নেন শ্রী চারানি।

ভারতের সর্বোচ্চ ৮৮ রান করেন ওপেনার স্মৃতি মান্দানা। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান আসে অধিনায়ক হারমানপ্রিতের থেকে। দীপ্তি শর্মা ৫০ রান করলেও কাজে লাগেনি ইনিংসটি। ইংল্যান্ডের সিভার ব্রান্ট নেন ২টি উইকেট, একটি করে নেন লরেন বেল, চার্লি ডিন ও সোফি।

বিষয়:ইংল্যান্ড বিশ্বকাপ ভারত মান্দানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…