চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ ফুটবল ম্যাচে ইংল্যান্ড ও সুইজারল্যান্ডের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরো কোয়ার্টার ফাইনালের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছিল ইংল্যান্ড ও সুইজারল্যান্ড। দুদলই সমান তালে লড়তে থাকায় ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানে পিকফোর্ড ঝলকে সুইজারল্যান্ডকে বিদায় করে সেমিতে পা রেখেছে ইংলিশবাহিনী।

ডুসেলডর্ফ অ্যারেনায় ১-১ সমতায় ম্যাচ শেষের পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে সুইজারল্যান্ডকে হারায় ইংল্যান্ড।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর দুদলের গোলরক্ষকদের পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল বারবার। ৭৫ মিনিটে লিড পায় সুইজারল্যান্ড। ইংলিশ ডি বক্স থেকে দারুণ গোল করেন ব্রেল এমবোলো।

লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সুইজারল্যান্ড। ৫ মিনিট পরেই ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত গোল করেন বুকায়ো সাকা। ১-১ সমতায় নির্ধারিত সময় শেষ হয়ে অতিরিক্ত সময়ও পেরিয়ে যায়। খেলা টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে আগে শট নেয় ইংল্যান্ড। প্রথম স্পট কিকে কোল পালমার আদায় করলেও ম্যানুয়েল আকাঞ্জির বল ঠেকিয়ে দেন পিকফোর্ড। এরপর আর ফিরে তাকাতে হয়নি ইংলিশদের। পাঁচটি শটে সুইজারল্যান্ড গোলরক্ষককে পরাস্ত করেন। তাতে সুইজারল্যান্ডকে তাদের পঞ্চম শটটি নেয়ার প্রয়োজন হয়নি। ৫-৩ ব্যবধানে জিতে উল্লাসে মাতে হ্যারি কেনের নেতৃত্বাধীন দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪ইংল্যান্ডএমবোলোপিকফোর্ডলিড স্পোর্টসসাকাসুইজারল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে সতর্ক করল সরকার, গ্যাস সংকট নিয়ে আশার বার্তা

আগস্ট ৪, ২০২৬

‘হলুদ সাংবাদিকতা’র অভিযোগে পাকিস্তানে আল জাজিরার ওয়েবসাইট ব্লক

আগস্ট ৪, ২০২৬

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

আগস্ট ৪, ২০২৬

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT