ক্রিকেট

পাওয়ার প্লে’তে এক ওভারে দুই ক্যাচ হাতছাড়া

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, উইকেটের পাশে ফিল্ডার দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে বাংলাদেশি ব্যাটসম্যান ব্যাটিং করছেন, উইকেটের পাশে ফিল্ডার প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ছোট সংস্করণের সিরিজে প্রথম ম্যাচে সফরকারীদের ব্যাটে পাঠিয়ে সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। নাসুম ও অধিনায়ক সাকিব ষষ্ঠ ওভারে দুই ক্যাচ হাতছাড়া করায় সাফল্যহীন টাইগার বোলাররা।

বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৫১ রান। ২২ বলে ২৬ রানে ব্যাট করছেন ফিল সল্ট, ১৪ বলে ২০ রানে সঙ্গী বাটলার।

বাটলার-সল্ট জুটি ভাঙার সুযোগ এসেছিল টাইগারদের সামনে। ৬ষ্ঠ ওভারের প্রথম বলে সল্টের ফিরতি ক্যাচ নিতে পারেননি বোলার নাসুম। দুই বল পর বাটলারের ক্যাচ হাতছাড়া করেন সাকিব।

বিষয়:টি-টুয়েন্টি বাটলার বাংলাদেশ-ইংল্যান্ড বিশ্বকাপ বিসিবি সল্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…