ক্রিকেট

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর মধুমতি ব্যাংক

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর মধুমতি ব্যাংক নিয়ে প্রেস ব্রিফিং. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেস কনফারেন্সে অংশগ্রহণকারী কর্মকর্তারা বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর মধুমতি ব্যাংক নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ বিরতির পর বাংলাদেশে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে ইংলিশরা খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ। মিরপুরে বুধবার দুপুর ১২টায় ওয়ানডে দিয়ে শুরু মাঠের লড়াই। তার আগেরদিন সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মধুমতি ব্যাংক লিমিটেড প্রধান পৃষ্ঠপোষকতার সত্ত্ব পেয়েছে।

এই সিরিজের পাওয়ার্ড বাই হিসেবে আছে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্র্যান্ড মি. হোয়াইট ডিটারজেন্ট পাউডার। মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ক্যাম্পাস সিরিজটির সহযোগী পৃষ্ঠপোষক।

মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিসিবি পরিচালক জালাল ইউনুস, তানভীর আহমেদ টিটু ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের তিন ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। যদিও ইতিমধ্যেই দুদল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে।

২০১৬ সালের পর এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে জস বাটলারের দল। শেষবার বাংলাদেশে এসে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল তারা।

বিষয়:ইংল্যান্ড ইসিবি বাংলাদেশ বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…