অ্যান্ডারসনের ভূয়সী প্রশংসায় শচীন

Cricket player Anderson in white uniform, wearing sunglasses, smiling outdoors with a clear blue sky. Channel i News – চ্যানেল আই নিউজ
টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করেছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। ডানহাতি বোলারের এমন কীর্তিতে তার ভূয়সী প্রশংসায় মাতলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ৫০ বর্ষী সাবেক ক্রিকেটার লিখেছেন, ‘২০০২ সালে অস্ট্রেলিয়ায় প্রথম যখন অ্যান্ডারসনকে দেখেছিলাম, বলের উপর তার নিয়ন্ত্রণ দেখে বিশেষ প্রতিভা মনে হয়েছিল। নাসের হুসেইন তখন তার খুব প্রশংসা করছিলেন এবং আজকেও করেছেন। আমি নিশ্চিত তিনি বলবেন, ‘আমি বলেছিলাম না, এমনটাই হবে।’
‘৭০০ উইকেট খুবই নজরকাড়া অর্জন। একজন পেসার ২২ বছর ধরে ক্রমাগত পারফর্ম করে ৭০০ উইকেট নিয়েছেন। এটা শুনতে কল্প কাহিনীর মত শোনালেও অ্যান্ডারসন সেটাই করে দেখিয়েছেন। এক কথায় অসাধারণ।’
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ইনিংস এবং ৬৪ রানে হেরেছে সফরকারী ইংল্যান্ড। তবে দুই উইকেট নিয়ে ক্যারিয়ারকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ৪১ বর্ষী এ তারকা।






