চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড ম্যাচের আগে আফগান অধিনায়কের সামনে মেয়েদের প্রসঙ্গ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অফিসে বসে আফগান ক্রিকেট অধিনায়ক সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নামবে আফগানিস্তান। তার আগে সংবাদ সম্মেলনে উঠে আসে আফগানিস্তানের মেয়েদের ক্রিকেট প্রসঙ্গ। সেখানে কুশলী উত্তর দিয়েছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদী।

আফগান মেয়েদের মাঠে ফেরা প্রসঙ্গে শহিদী বলেন, ‘সবাই মাঠে খেলছে এমনটা দেখতে সবারই ভালো লাগে। যখন এটা রাজনৈতিক পর্যায়ে পড়ে যায় এবং সেসব বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরা মাঠে খেলি, মাঠের বিষয়গুলোই আমরা নিয়ন্ত্রণ করতে পারি।’

‘আমরা ক্রীড়াবিদ। আমাদের নিয়ন্ত্রণে শুধু মাঠের বিষয়গুলো থাকে, মাঠের বাইরে কী ঘটছে সেটা নিয়ে আমাদের চিন্তা না করা উচিত। আমরা কঠোর পরিশ্রম করছি, নেটে ভালো অনুশীলন করছি। সুতরাং আপাতত ম্যাচের দিকেই আমাদের লক্ষ্য অটুট।’

এর আগে আফগানিস্তানের প্রধান কোচ ইংলিশম্যান জোনাথন ট্রট বলেছিলেন, খেলোয়াড়রা জানে মাঠের বাইরে যা ঘটছে সেটা ‘ঠিক হচ্ছে না’। বলেন, ‘আমার খেলোয়াড়রা সাহসী। তারা জানে কোনটা সঠিক আর কোনটা ভুল। বাস্তবটা কঠিন পরিস্থিতি তাদের জন্য। জানে কাদের প্রতিনিধিত্ব করছে তারা।’

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মেয়েদের অনুশীলন বন্ধ করার জন্য ইংল্যান্ডের ১৬০ জন রাজনীতিবিদ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করার আহ্বান জানিয়েছিলেন। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার আইসিসিকে ‘নিজেদের আইন অনুসারে’ ব্যবস্থাও নিতে আহ্বান করেছিলেন। তবে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সেই বয়কটের পথে হাঁটেনি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে ইংল্যান্ড ও আফগানিস্তান। খেলা হবে লাহোরে, বাংলাদেশ সময় বিকেল তিনটায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআফগানিস্তানইংল্যান্ডইসিবিচ্যাম্পিয়ন্স ট্রফিলিড স্পোর্টসশহিদীস্টারমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT