চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাটলার ঝড়ে সেমিতে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৪ অপরাহ্ণ ২৩, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সেমির লড়াইয়ে টিকে থাকতে বড় জয়ের সমীকরণ সামনে রেখে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেমেছিল ইংল্যান্ড। ক্রিস জর্ডানের হ্যাটট্রিকে যুক্তরাষ্ট্রকে ১১৫ রানে গুটিয়ে দিয়ে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন জশ বাটলার। ইংলিশ অধিনায়কের ঝড়ো ব্যাটিংয়ে বড় জয় ধরা দিয়েছে। তাতে সবার আগে সেমিতে পা রেখেছে ইংল্যান্ড।

ব্রিজটাউনে টসে জিতে যুক্তরাষ্ট্রকে আগে ব্যাটে পাঠায় ইংল্যান্ড। নেমে ১৮.৫ ওভারে ১১৫ রানে থামে যুক্তরাষ্ট্র। জবাবে নেমে ৬২ বল হাতে রেখে ১০ উইকেটে লক্ষ্যতাড়া করে ইংল্যান্ড।

সুপার এইটে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত ইংলিশদের। গ্রুপ ‘২’তে ১.৯৯২ রানরেট নিয়ে শীর্ষে দলটি। এই গ্রুপ থেকে ইংল্যান্ডের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে সাউথ আফ্রিকা। টিকে আছে ওয়েস্ট ইন্ডিজও। সোমবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছটায় মুখোমুখি হবে দল দুটি। ম্যাচে যে দল জিতবে তারাই্ সেমিতে সঙ্গী হবে বাটলারদের।

সাউথ আফ্রিকা দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকলেও রানরেটে ক্যারিবীয়দের থেকে পিছিয়ে। ওয়েস্ট ইন্ডিজ জিতলে রানরেটে এগিয়ে সেমিতে যাবে। প্রোটিয়ারা জিতলে কিংবা বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে যাবে তারা।

কেনসিংটন ওভালে রানতাড়ায় নেমে শুরু থেকেই যুক্তরাষ্ট্র বোলারদের উপর তাণ্ডব চালান বাটলার। ফিল সল্টকে সঙ্গী করে দলকে বড় জয় উপহার দেন ইংলিশ অধিনায়ক। ৬টি চার ও ৭টি ছক্কায় ৩৮ বলে ৮৩ রান করেন বাটলার। দুই চারে ২১ বলে ২৫ রান করেন সল্ট।

এর আগে যুক্তরাষ্ট্রের ইংনিসের ১৯তম ওভারে হ্যাটট্রিক করেন ক্রিস জর্ডান। হ্যাটট্রিকসহ ৫ বলে চারটি উইকেট নেন জর্ডান। চলতি বিশ্বকাপে তৃতীয় হ্যাটট্রিক এটি। আগের দুটি অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের। সুপার এইটের লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও হ্যাটট্রিক করেন অজি পেসার।

Reneta

আগে ব্যাটে নেমে ধীরগতিতে রান তুলছিল যুক্তরাষ্ট্র। উইকেট টিকিয়ে রেখেছিল। ১৮তম ওভারের শেষ বলে ধস নামে। ষষ্ঠ ব্যাটার হারমীত সিংকে ফিরিয়ে ধসের সূচনা এনে দেন স্যাম কারেন। ১৭ বলে ২১ রান করা হারমীতের ক্যাচ নেন জর্ডান।

পরে ওভারে বলে এসে যুক্তরাষ্ট্রকে পুরোই ধসিয়ে দেন জর্ডান। ওভারের প্রথম বলে ফেরান কোরি অ্যান্ডারসনকে। ২৮ বলে ২৯ রান করেন এ ব্যাটার। দ্বিতীয় বলটি দেখেশুনে পার করেন আলি খান। তৃতীয় বলে তাকে বোল্ড করেন জর্ডান। পরের দুই বলে নুশতুশ কেনজিগে এবং সৌরভ নেত্রাভালকারকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ইংলিশ পেসার।

যুক্তরাষ্ট্রের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নিতিশ কুমার। দুই ছক্কা ও এক চারে ২৪ বলে ৩০ রান করেন।

ইংলিশ বোলারদের মধ্যে জর্ডান ২.৫ ওভার বল করে ১০ রান খরচায় নেন ৪ উইকেট। আদিল রশিদ ও স্যাম কারেন দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড২৪জর্ডানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাটলারযুক্তরাষ্ট্র২৪লিড স্পোর্টসহ্যাটট্রিক
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা!

জুলাই ২৬, ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও ফুটবলের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

জুলাই ২৬, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজে চোখ জুভেন্টাসের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT