চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিক্সিংয়ের ‘মিথ্যা তথ্য’ ছড়ানোয় আইনি লড়াইয়ে নামছেন বিজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
প্রতিবেদকের সঙ্গে যুবকের সাক্ষাৎকারের ছবি, ক্যাফে পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বিপিএলে ব্যাট হাতে ভালো করলেও অস্বস্তিতে আছেন এনামুল হক বিজয়। সম্প্রতি ফিক্সিং সন্দেহের খবর রটে তাকে ঘিরে। দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলেও বিসিবি সূত্রে গণমাধ্যমে আসে। পরে যদিও বিষয়টি সত্য নয় বলে বিবৃতিতে দিয়েছে বোর্ড। এই সময়টা যে একজন ক্রিকেটার ও পরিবারের জন্য কতটা অস্বস্তির, সেটাই জানালেন বিজয়। সঙ্গে জানালেন, মিথ্যা তথ্য ছড়ানোদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে চলেছেন।

বিপিএলে দুর্বার রাজশাহীর নেতৃত্ব পেয়েছিলেন বিজয়। টুর্নামেন্টের মাঝপথে তাকে সরিয়ে দেয়া হয়। পারিশ্রমিক বকেয়া ও নানা অপেশাদার ইস্যুতে ব্যাপক সমালোচনায় আসে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির নাম।

সবশেষ ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন তারকা ওপেনার বিজয়, ‘গত চার-পাঁচদিনে আমার পরিবার এবং উপর দিয়ে যা যাচ্ছে, সেটা আসলে কারোরই জানা নাই। শুধু জানা আছে আমার। আসলে বিস্তারিত অনেককিছুই বলতে চাই। কিন্তু ওরকম পরিস্থিতিতে ছিলাম না, তাই কিছু বলা হয়নি। যখন দেখলাম বিসিবি, আমাদের অভিভাবক, তারা একটা সুন্দর বার্তা দিয়েছে সংবাদমাধ্যমে। যেটার পরেই আসলে কথা বলার একটা সুযোগ হয়েছে। আমি মনে করি সেটা কথা বলার উপযুক্ত সময়।’

Banglabid

‘আজকে আমার উপর দিয়ে যে জিনিসটা যাচ্ছে, ভবিষ্যতে এই জিনিসটা যেতে পারে অন্যকোনো খেলোয়াড়ের কাছে। এর আগেও এরকম দেখেছি অনেক খেলোয়াড়ের যেকোনো নিউজ তার কথা না শুনে, যেকোনো একটা তথ্য পেয়ে সেটাকে নিউজ করে দেয়া। জানি না আপনারা কী মজা পান। কিন্তু একবার ভেবে দেখবেন তার পরিবারের উপর দিয়ে কী যায় বা তার মানসিক অবস্থাটা কী থাকে।’

উকিল নোটিশ পাঠানো প্রসঙ্গে বিজয় বলেছেন, ‘৩-৪ দিন ধরে যা দেখে আসছি, এটা আসলে কোনো প্লেয়ারের জন্যই কাম্য নয়। যারা আসলে এই নিউজগুলো নিয়ে এরমধ্যে মাসালা মিক্স করে প্রচার করেছেন এবং এটা নিয়ে মজা নিচ্ছেন, মজা পেয়েছেন, তাদের জন্য বলি আমি উকিল নোটিশ সবাইকেই দিচ্ছি। যারা বাহবা দিয়েছেন, উকিল নোটিশ সবাই পাবেন।’

‘এটা খুবই অন্যায় একজন খেলোয়াড়ের উপর, একজন মানুষের উপর ব্যক্তিগত আক্রোশ দিয়ে আপনারা প্রোমোট করেছেন, যেটা আসলে একদমই কাম্য ছিল না। যারাই নিউজগুলো করছেন তারা আসলেই ক্রিকেটের ভালো চান না, দেশের ক্রিকেটে ভালো চায় না এবং বাংলাদেশের ভালো চায় না।’

Reneta

ভিডিও বার্তার শেষাংশে বিজয় পাশে থাকা শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ‘এই কঠিন সময়ে যারা আমাকে এবং আমার পরিবারকে সাহস জুগিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা পাশে না থাকলে পরিস্থিতি সামলানো আরও কঠিন হতো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনামুল হকবিজয়বিপিএল ২০২৫বিসিবিরাজশাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT