চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিং সেটে গুরুতর আহত ইমরান হাশমি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

২০২৫ সালটি বলিউডের জন্য মিশ্র অনুভূতির বছর হয়ে উঠেছে। একদিকে যেমন ‘ধুরন্ধর’র মতো ব্লকবাস্টার সিনেমা দর্শকের উন্মাদনা বাড়িয়েছে। অন্যদিকে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও আসরানীর মতো কিংবদন্তি তারকাদের হারিয়ে শোকস্তব্ধ বলিউড। এই আবহ কাটতে না কাটতেই এবার দুঃসংবাদ এল অভিনেতা ইমরান হাশমিকে ঘিরে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানে চলছে ইমরান হাশমীর নতুন ছবি ‘আওয়ারাপন ২’-এর শুটিং। সেখানেই একটি উঁচু জায়গায় অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে হঠাৎ তার পেটের পেশি ছিঁড়ে যায়। আঘাত এতটাই গুরুতর ছিল যে, শরীরের ভেতরে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয়।

পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সিদ্ধান্তে জরুরি অস্ত্রোপচার করা হয় অভিনেতার। অস্ত্রোপচার সফল হলেও চিকিৎসকেরা তাকে কড়া বিশ্রামে থাকার পরামর্শ দেন।

তবে পেশাদারিত্বের নজির গড়ে বিশ্রামের বদলে কাজে ফেরার সিদ্ধান্ত নেন ইমরান হাশমি। তার অনুপস্থিতিতে শুটিং বন্ধ থাকলে প্রযোজকের বড় অংকের ক্ষতির আশঙ্কা ছিল বলেই জানা গেছে। সে কারণেই অস্ত্রোপচারের পর অল্প সময়ের মধ্যেই শুটিং সেটে ফিরে যান তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, পেটে ব্যান্ডেজ বেঁধে শারীরিক অস্বস্তির মধ্যেও গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করছেন হাশমি। জানা গেছে, শুটিংয়ের ফাঁকে ফাঁকে চিকিৎসকদের পরামর্শ মেনে নিজের যত্ন নিচ্ছেন অভিনেতা এবং প্রয়োজনীয় ওষুধ ও কড়া ডায়েট অনুসরণ করছেন। –বলিউড হাঙ্গামা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘আওয়ারাপন ২’ইমরান হাশমিগুরুতর আহত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জুন ১২, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সমীকরণ কী বলে

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT